Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবিতে তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ!

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: April 28, 2021 | 7:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: যুক্তরাষ্ট্র বিএনপির পূর্ণাঙ্গ কমিটির দাবিতে তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ এপ্রিল। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইফতার’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বলা হয়, ২০১৩ সালে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। এখন পর্যন্ত নতুন কোন আহবায়ক কমিটিও দেয়া হয়নি। এরইমধ্যে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি’র অনুমোদন দেয়ার পর সেই কমিটিকেই মূল কমিটি হিসেবে চালিয়ে নেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
সভা চলাকালে সেখানে উপস্থিত হয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি এবং এর মেয়াদ সামনের বছর মার্চে আপনা-আপনি শেষ হয়ে যাবে। সুতরাং এটিকে বিকল্প কমিটি ভাবার অবকাশ নেই।
সমাবেশে অনেকে অভিযোগ করেন, ৫০১ সদস্যের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতেও অনেক ত্যাগী নেতা-কর্মীর ঠাঁই হয়নি। আবার অনেককেই যথাযথ মূল্যায়নও করা হয়নি। এমন ক্ষোভের প্রেক্ষিতে আব্দুস সালাম বলেন, বিএনপি বিরাট একটি সংগঠন। নিউইয়র্ক হচ্ছে বিএনপির ঘাঁটি। তাই এক হাজার জনের কমিটি হলেও কেউ না কেউ বাদ যেতেই পারেন। তবে এখন আমি চেষ্টা করবো ত্যাগী নেতার মধ্যে যাদের নাম ভুলে বাদ পড়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে। এজন্যে তিনি সংশ্লিষ্টদের একটি তালিকা চেয়েছেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার। সঞ্চালনা করেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন এবং তাকে সহায়তা করেন সরোয়ার খান বাবু। স্বাগত বক্তব্য এবং উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠাতা-সাংগঠনিক সম্পাদক এবং বিলুপ্ত কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক এবং ডেমোক্রেটিক পার্টির সংগঠক আকতার হোসেন বাদল। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, কাজী আজম, পারভেজ সাজ্জাদ, রাফেল তালুকদার, ফিরোজ আলম, রফিকুল মাওলা, এমরান শাহ রন, জাকির হাওলাদার, সোহরাব হোসেন, রাব্বী মোহাম্মদ খোকন, আবুল হাসেম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, জাতীয়তাবাদী ফোরামের নেতা এ কে এম রফিকুল ইসলাম ডালিম, জীবন শফিক, দেলওয়ার শিপন, হাসান মাহমুদ, আবিদুর রহিম, কাজী মনির, সৈয়দ এম রেজা, শ্রমিক দলের আবুল কালাম প্রমুখ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, আলী ইমাম, আমিনুল ইসলাম কচি, আমজাদ হোসেন, গোলাম এম হায়দার মুকুট, মোহিতুল ইসলাম, সৈয়দ ফারুক, মজিবর রহমান স্বপন, মো. আশরাফ, আজিম হোসেন, হাজী দেলোয়ার, মাসুদ করিম মিলন, রুহুল আমিন, আব্দুর রহিম, আল আমিন, মোহাম্মদ ফরিদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV