রমজানে যুক্তরাষ্ট্র জুড়ে যাকাত ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইর্য়ক: পুরো রমজান মাস জুড়ে যুক্তরাষ্ট্রের ১৯ টি স্ট্রেইটে তৈরী করা হালাল ফুড বিতরণ করে যাচ্ছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। রামাদান ফুড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নিউ ইয়র্কেও পাঁচটি ব্যুরোতে তৈরী করা হালাল খাবার বিতরণ করেছে সংস্থাটি। রোববার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় খাদ্য সামগ্রি বিতরণ করে যাকাত ফাউন্ডেশন। এসময় সংস্থাটির রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সেেেক্রটারি রুহুল আমিন সিদ্দিকিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এসময় ইমরান আনসারী বলেন, রমজানই একমাত্র মাস যে মাসে মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে ক্ষুধার যন্ত্রনা অনুভব করে। রমজান মাসে মানুষের দানের প্রতি উৎসাহিত করতে আমরা হালাল ফুড বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তিনি আরো জানান মূলত যাকাত ফাউন্ডেশনের মাধ্যমে যারা যাকাত আদায় করতে চান আমরা বিশ্বের ৪২ টি দেশে তা পৌছাতে পারবো। সিরিয়া, ইয়েমেন, গাজা, কক্সবাজার প্রত্যেকটি যায়গায় যাকাত ফাউন্ডেশনের প্রজেক্ট রয়েছে। সামর্থবানদের অর্থসহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আবদুর রহিম হাওলাদার বলেন, পুরো করোনা জুড়ে যাকাত ফাউন্ডেশন নিউইয়র্ক সহ বিশ্বের নানা প্রান্তে জরুরি সহযোগিতা নিয়ে তৎপর ছিল। বিত্তবানদের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরো গতি পাবে। রুহুল আমিন সিদ্দিক বলেন, যাকাত ফাউন্ডেশনের প্রজেক্টগুলো বাস্তবায়নে বাংলাদেশ সোসাইটি তৎপর রয়েছে।
উল্লেখ্য. ২০০১ সালে যাকাতের অর্থে বৈশ্বিক দারিদ্র বিমোচনে শিকাগো থেকে যাত্রা শুরু করে যাকাত ফাউন্ডেশন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes