Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কলকাতায় বাংলাদেশের টিভি অনুষ্ঠান দেখতে পাই না কেন-সুনীল গঙ্গোপাধ্যায়

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 19, 2011 | 10:27 AM

 

Details

তারিক হাসান,কলকাতা থেকে: ভারতের সব টিভি চ্যানেলের অনুষ্ঠান বাংলাদেশে দেখা যায়। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলোর অনুষ্ঠান আমরা কলকাতায় দেখতে পাই না। কেন জানি না। দেখতে পেলে ভাল লাগত। গত বুধবার কলকাতার নন্দন চত্বরে গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়ে ৫ দিনব্যাপী বাংলাদেশ বইমেলার উদ্বোধনকালে এ কথা বলেছেন প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। এ সময় তিনি আরো বলেন, ‘বইয়ের পাশাপাশি  বাংলাদেশের টিভি চ্যানেলের অনুষ্ঠান দেখা গেলে দুই বাংলার মধ্যে আরো বেশি সাংস্কৃতিক বিনিময় সম্ভব।’  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, শিল্পী শুভাপ্রসন্ন প্রমুখ।

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কলকাতায় বাংলাদেশ বইমেলা দুই দেশের সামগ্রিক বন্ধন সুদৃঢ় করবে। নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা আলাদা রাষ্ট্র হলেও একই জাতি আমাদের একই মাতৃভাষা। আমাদের অনুভূতিও একই রকম। বইয়ের মাধ্যমে সেই অনুভূতি প্রকাশিত হয়। বই থাকবে, মানুষ বই পড়বে। বইয়ের মাধ্যমে আমাদের অনুভূতিও বেঁচে থাকবে। বাংলাদেশে গিয়ে ঢাকার আজিজ মার্কেটে বই কিনেছি। সেই সব বই কলকাতায় দেখতে পেয়ে খুব ভাল লাগছে।

উল্লেখ্য, বাংলাদেশ উপ-দূতাবাস এবং বাংলাদেশে রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত কলকাতায় এই বইমেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। গগনেন্দ্র শিল্প সংগ্রহশালার দুটি তলা জুড়ে রয়েছে অঙ্কুর, নালন্দা, আগামী, বিজয়সহ বাংলাদেশের ২৯টি প্রকাশনা সংস্থার স্টল।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV