নন্দিত সাংবাদিক আহমেদ মুসার প্রয়াণে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: নন্দিত সাংবাদিক আহমেদ মুসাকে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেছে নিউইয়র্ক প্রবাসী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ৪ মে মঙ্গলবার বিকেলে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সদ্য প্রয়াত এই বরেণ্য সাংবাদিকের স্মরণ সভার আয়োজন করে। পালকি পার্টি হলে আয়োজিত ওই স্মরণ সভায় সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক।

সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আহমেদ মুসা মৃদভাষী, সদালাপী, অতিথি পরায়ন ও পরোপোকারী মানুষ ছিলেন। অর্থ সম্পদের প্রতি তার কোন লোভ ছিলো না। আমাদের জানামতে তিনি কারো মনে কষ্ট দেননি। সবাইকে মন থেকে ভালোবাসতেন। সুযোগ পেলেই আপ্যায়ন করতেন।

বক্তারা বলেন, আমরা ভাবতেই পারিনা তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তা বিশ্বাস করতেও আমাদের কষ্ট হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার পরকালীন সাফল্যে ও মুক্তির জন্য মহান গ্রষ্টার কাছে দোয়া করি। তিনি শুধু একজন সাংবাদিক নয়, সাংবাদিকদের একজন পিলার ছিলেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, ছড়াকার এবং ঘাতক দালাল নিমূর্ল কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তবে তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন আলোকিত এবং ভালোমানুষ ছিলেন।
বক্তারা বলেন, আহমেদ মুসা অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন সোচ্চার এবং প্রতিবাদী কন্ঠ। কিন্তু দুর্ভাগ্য এই যে, আমরা তাকে তার জীবদ্দশায় যথাপোযুক্ত সম্মান দেখাতে পারিনি। এখন আর তার দরকারও নেই। আমরা শুধু তার জন্য দোয়া করতে পারি। তার জন্য মাগফেরাত ও শান্তি কামনা করতে পারি।

স্মরণ সভায় স্মৃতিচারণ করেন এটর্নী মঈন চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ড. ওয়াজেদ এ খান, সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, প্রয়াত সাংবাদিক আহমেদ মুসার সহধর্মীনি কামরুন্নাহার, সাপ্তাহিক প্রবাসের প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউল আলম, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, সাবেক সভাপতি দর্পণ কবীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সাপ্তাহিক নবযুগের সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ, প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবু বকর সিদ্দিক, তোফাজ্জল লিটন, সাধারন সদস্য শামসুল আলম লিটন, ইউএস বাংলা ২৪ এর সম্পাদক আব্দুল হামিদ, তাপস সাহা প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের নজরুল ইসলাম, ভাটি বাংলার সম্পাদক তোফায়েল আহমেদ, জনতার কন্ঠের সৈয়দ শামসুল আলম, প্রেসক্লাব সদস্য মল্লিকা খান মুনা, পাপিয়া বেগম, সীমা সুষ্মিতা।
পরে প্রয়াত আহমেদ মুসার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এটর্নী মঈন চৌধুরী।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের