Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নাটোর জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: May 6, 2021 | 12:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কে নাটোর জেলা সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১ মে শনিবার। ব্রঙ্কসের খলিল পার্টি হলে দোয়া মাহফিল পরিচালনা ও রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোঃ ইয়াহহিয়া। নাটোর জেলা সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিষ্ট্রিক্ট ১৮ এর প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, নাটোর জেলা সমিতির সহ সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ শফিয়ত আলী, আহসান হাবিব সবুজ, মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ জাবেদ আলী, মোঃ টুটুল প্রমুখ।
মাহফিলে মাওলানা আবুল কাশেম মোঃ ইয়াহহিয়া বলেন, পবিত্র মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, বান্দার দুনিয়া ও পরকালীন মুক্তি লাভের একটা বড় সুযোগ। তিনি শেষ ১০ দিন কেয়ামুল লাইল, বিশেষ করে রাত্রি জাগরণ করে তারাবি, তাহাজ্জুত, পবিত্র কোরআন তেলাওয়াত, নবী জীবন অধ্যায়নের মাধ্যমে জ্ঞান লাভ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV