নিউইয়র্কে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: নিউইয়র্কে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন গত ১লা মে শনিবার পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। পালকি পার্টি অডিটোরিয়ামে প্রায় ২০০ উত্তরবঙ্গবাসীর উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা মুমিনুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফের পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল, এর্টনী মঈন চৌধুরী, সিটি কাউন্সিল প্রার্থী প্রমী আহমেদ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ফাউন্ডার সেক্রেটারি মোঃ কাশেম, আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আকন্দ ও সভাপতি রাফেল তালুকদার প্রমুখ।
ইফতার মাহফিলে অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, ফারুক হোসাইন, হাজী আবদুর রহমান, হাসিনা মুনমুন, কমিউনিটি এক্টিভিষ্ট আহসান হাবিব, আবু কামাল পাশা, রুহুল আমিন সরকার, ফতে নূর আলম বাবু ও মতিউর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ডলার, মোহাম্মদ রফিক, ডালিম, আফজাল হোসেন, ডাঃ ফারহানা মাহমুদ, ফারুক হোসেন রনি, মোয়াজ্জেম হোসেন, রুবেল হাসান মুন্সী, আজিবুর রহমান পাতা, আসাদ চৌধুরী, আবু তারেক, রুহুল আমিন, কানিজ আয়েশা, নাসরিন মতিন, আকতারুজ্জামান, ফারহানা আফরোজ লিজা, সানা, মঞ্জুরুল ইসলাম, মোফাজ্জল আলী হায়দার, সাইফুল ইসলাম, আফতাব উদ্দিন জনি, আরিফা হোসেন লাইজু, পারভীন আফরোজ, আলিফ লায়লা। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন সংগঠনের উপদেষ্টা নূর ইসলাম বর্ষন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes