Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: May 6, 2021 | 1:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল গত ২৯ শে এপ্রিল বৃহস্পতিবার উড্সাইডস্থ গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। কভিড-১৯ এ মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত এবং বর্তমানে বাংলাদেশ ও ভারতে করোনা আক্রান্তদের মুক্তির জন্য মহান করুনাময়ের নিকট প্রার্থনা করা হয় মাহফিলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডিষ্ট্রিক এর্টনী মেলিন্ডা ক্যাজ, বিশেষ অতিথি ছিলেন এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার, বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম, প্রধানমন্ত্রীর শৈল্য চিকিৎসক কারজিউলজিষ্ট, শহীদ পরিবারের সন্তান ডা. মাসুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গিয়াস আহমেদ, কম্যুনিটি বোর্ড মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, সমাজ কর্মী নাজমুল আলম শ্যামল, মিয়া আলীম পাখী, মুক্তিগঞ্জ বিক্রয়মপুর এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শাহাদাৎ হোসেন, আইরীন ফাউন্ডেশনের সভানেত্রী আইরীন পারভীন, কেয়ার কুইন ফাউন্ডেশনের সভানেত্রী ফরিদা ইয়াসমীন, মার্কস হোম কেয়ারের আবুল কালাম, সিপিএ সালান্ডার আনন্দ, এবিএম ওসমান গণি, মনি হোম কেয়ারের ডাইরেক্টর মনি, গ্লোবাল ট্যাক্স এবং ইমিগ্রেশনের কর্ণধার তারেক হাসান, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, কম্যুনিটি এ্যাফেয়ার্স লেফটেন্যান্ট প্রিন্স আলম, অক্সালিরি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, বাবলী হক প্রমুখ।
সভার শুরুতে সর্বনাশা কোভিডে শহীদ বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি কামাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের, কার্যকরি পরিষদের সদস্য বাকীর আজাদ সহ পৃথিবীর সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরান থেকে ঐতিহাসিক বদর যুদ্ধ ও ১৭ই রমজানের তাৎপর্য ব্যাখ্যাসহ আলোকপাত করেন ইমাম কাজী কাইয়ুম। গীতা থেকে শান্তির বাণী পাঠ করেন মোর্শেদা পারভীন। স্বাগত বক্তব্য রাখন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ)। তিনি বলেন, জাতিগত বর্ণবৈষম্য ভুলে সম্মুখে এগিয়ে যেতে হবে। আজকে এশিয়ানদের উপর যেভাবে হেইট ক্রাইম হচ্ছে তাতে আমরা শংকিত, আমাদের জীবনের নিরপত্তার জন্য ডিষ্ট্রিক এর্টনীর নিকট আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শাহ শহীদুল হক বলেন. আমরা আমাদের মানবিক সাহায্য অব্যাহত রাখব। আগামী রোববার বিকাল ৪ টায় জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় ঈদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
সভায় বক্তাগণ মুসলিম তথা এশিয়ানদের উপর যেভাবে দিনদিন হেইট ক্রাইম বেড়ে চলছে তার প্রতিকারে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এ্যাসেম্বলী ওমেন জেনিফার রাজকুমার বাংলাদেশী আমেরিকানদের কর্মকান্ড ব্যবসা বাণিজ্যের উন্নতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা প্রশংসার দাবী রাখে। তিনি বলেন, আমরা আলবেনীতে বাংলাদেশ পতাকা দিবস পালন করতে যাচ্ছি। আমার বাবা-মা ভারত থেকে এদেশে এসেছে, আমি আপনাদের স্বজন। আমার যতটুকু সম্ভব যেকোন কাজে আপনাদের পাশে থাকব।
ডিষ্ট্রিক এর্টনী বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর পক্ষ থেকে যে দাবী জানানো হয়েছে আমি তা অবগত, হেইট ক্রাইম ধ্বংস করার জন্য আমি স্পেশাল ট্রাষ্কফোর্স গঠণ করেছি। ডিষ্ট্রিক এর্টনী অফিস আপনাদের জন্য খোলা থাকবে, দুষ্টের দমন করা আমার প্রধান কর্তব্য। যারা বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন তারা আমার অফিসে যোগাযোগ করবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
সভা পরিচালনা করেন কম্যুনিটি নেতা ফাহাদ সোলায়মান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ডাইরেক্টর শামসুন নাহার শেখ, শো-টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV