নিউইয়র্ক ঈদগাহর ঈদ জামাত ১৩ই মে ফেসবুক লাইভস্ট্রিমে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইর্য়ক: নিউইয়র্ক ঈদগাহ’র এবার একটি মাত্র ঈদ জামাত (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ১৩ই মে বৃহষ্পতিবার সকাল ৯:৩০ টায় জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার থেকে ফেসবুক লাইভস্ট্রিমে অনুষ্ঠিত হবে। মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম এক বিবৃতিতে তথ্য জানান।
তিনি জানান, এখনোও করোনা ভয়াবহতার কারণে যেহেতু বাইরে ঈদ জামাত কায়েম করার অনুমতি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি, আর অনুমতি পেলেও ইসলামী শরীয়ত অনুযায়ী জামাত শুদ্ধ হবার জন্য কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ানো যাবে না বিধায় নিউইয়র্ক ঈদগাহ’র একটি মাত্র জামাত ফেসবুক লাইভস্ট্রিমে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের সময়ের সাথে মিল রয়েছে এমন আশপাশের বরো, শহর ও স্টেট থেকে সকল মুসল্লি ঘর, অফিস, যানবাহন কিংবা যেকোন স্থান থেকে যুক্ত হতে পারবেন। একই নিয়মে রাত ১০ টায় তারাবী ও শুক্রবার দুপুর ১:৩০ টায় জুমুআও আদায় হয়ে থাকে। যুক্ত হতে Imam Qazi Qayyoom এই অপেন ফেসবুক আইডিতে লগইন করতে হবে।
ইমাম কাজী কায়্যূম জানান, উত্তর আমেরিকায় এবারের ফেতরা জনপ্রতি ১৫ ডলার। জাকাত ও ফেতরার অর্থ মোহাম্মদী সেন্টারের জাকাত-ফেতরা ফান্ডে গ্রহণ করা হয়। অনুসন্ধানের জন্য ফোন: (৭১৮) ৪৯৬-৯৩৭৭। নিউইয়র্ক ঈদগাহ, মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক কাজী অফিসের পক্ষ থেকে সবাইকে তিনি আগাম ঈদুল ফিতর মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








