Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যেতে পারে, দ্রুত ভ্যাকসিন নেওয়া শেষ করার তাগিদ শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. ফাউচির

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 10, 2021 | 4:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যেতে পারে। দ্রুত ভ্যাকসিন নেওয়া শেষ করার তাগিদ দিলেন মার্কিনী শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. এ্যান্থনি ফাউচি। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা জন হপকিন্স বিশ^বিদ্যালয়ের তথ্য অনুসারে ৫ লাখ ৮১ হাজার ৭শ ছাড়িয়ে গেলেও ড. এ্যান্থনি ফাউচির আশঙ্কা এ মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ৯ লাখ ছাড়াতে পারে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফাউচি বলেন কোনো কোনো সময় করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতির মডেল ঠিক থাকে আবার কখনো তা ঠিক থাকে না। তবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যে শঙ্কা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সিএনএন
ফাউচি বলেন শপিং মল, জনসমাগমে অর্থাৎ ইনডোর মাস্ক পরার ক্ষেত্রে কিছুটা শিথিল বা স্বাভাভিক করার সময় এসেছে কারণ অনেকেই টিকা দেওয়া শেষ করেছেন। তবে সতর্ক করে ফাউচি এও বলেন মাস্ক পরার বিষয়টি মৌসুমের সঙ্গে ফের ফিরে আসতে পারে। আমেরিকানদের তা সিজনালি পরতে হতে পারে। ডেইলি মেইল
ফাউচি জানান, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। ইতিমধ্যে ৫৪ শতাংশ অর্জিত হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে আছি।
এবিসি নিউজকে ফাউচি বলেন যত বেশি মানুষকে টিকা দিতে পারব ততই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
কিছু স্বাস্থ্যবিশেষজ্ঞ সিডিসির স্বাস্থ্যবিধিকে কঠোর বলে সমালোচনা করছেন। সিডিসি জনসমাগম হয় এমন স্থানে এখনো মাস্ক পরিধান বাধ্যতামূলক অব্যাহত রেখেছে। একই সঙ্গে সিডিসি তার স্বাস্থ্যবিধি নিয়মিত আপগ্রেড করছে। সিডিসির হিসেবে এপর্যন্ত ৪৬ শতাংশ মার্কিনী অন্তত এক ডোজ টিকা দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV