Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: May 11, 2021 | 4:21 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2748422535418325

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে শনিবার ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৫ থেকে ৭ বছর বয়সী বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাসান মাহদিন চৌধুরীকে ১৪ ইঞ্চি লেপটপ, ২য় স্থান অর্জনকারী হামি হাসানকে ১১ ইঞ্চি লেপটপ এবং ৩য় স্থান অর্জনকারী মাইশাকে ৮ ইঞ্চি টেবলেট পুরস্কার হিসেবে প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জাকির ট্যাক্স অ্যান্ড একাউনটিং এর প্রেসিডেন্ট ও সিইও জাকির চৌধুরীর পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য

রাখেন পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নূর, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসির ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মো. সাদেক, জালাল চৌধুরী, এ ইসলাম মামুন প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম আবদুন নুর। করোনামুক্ত বিশ্ব সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV