যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ১৩ মে বৃহস্পতিবার: নিউইয়র্কের ঈদ জামাত সময় সূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামী ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার পর বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। মহামারী করোনাভাইরাসের স্বাস্থ্য বিধির মধ্যে যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ মুসলমানরা এদিন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দে মেতে উঠবেন। এবার যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদ উদযাপিত বলে জানা গেছে। এর আগে প্রায় দু’দিনে ঈদ উদযাপিত হতো। করোনাভাইরাসের কারণে গত বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিডিসি’র স্বাস্থ্য নির্দেশনা মেনেই আয়োজন করা হচ্ছে ঈদ জামাত। এজন্য উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে ৩/৪ দফা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। প্রত্যেক জামাতে সামাজিক দুরত্ব বজায় রেখে মুসল্লিদের নামাজ পড়তে হবে বলে উল্লেখ করা হয়। এজন্য উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। করোনা মহামারির কারণে সিডিসির স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে ঈদের জামাতগুলোতে সকল মসল্লীকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাড়ি থেকে অজু করে জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য সংশ্লিস্টদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেয়া হয়েছে।
নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠের ঈদ জামাতের সময় সূচি :
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি): ১৩ মে বৃহস্পতিবার জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এবার ঈদের দিন সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ ষ্ট্রীট ও ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২)। ঈদের জামাতের স্থানে পার্কিং এর বিশেষ ব্যবস্থা থাকবে। মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা থাকবে। প্রতিকুল আবহাওয়া থাকলে জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে সকাল সাড়ে ৭টা থেকে পর পর কয়েকটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী।
বাংলাবাজার জামে মসজিদ : ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল ৮টা, সকাল ৮:৪৫ মি. এবং সকাল সাড়ে ৯টায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২।) পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ।
পার্কচেস্টার জামে মসজিদঃ পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮ টা, সকাল ৯ টায় সকাল ও ১০ টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ : নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সকাল ৮:৪৫ মিনিটে ব্রঙ্কসের ওভাল পার্কে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন।
জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার: করোনা পরিস্থিতির কারণে জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের উদ্যোগে এবার ফেসবুক লাইভে নামাজের ব্যবস্থা করা হয়েছে। ফেসবুক লাইভে মানুষ ঈদের জামাতে অংশ নিতে পারবেন জানিয়ে ইমাম কাজী কাইয়্যূম বলেন, করোনার কারণে গত বছর অনলাইনে নামাজ পড়ানো হয়েছে। এবারও অনলাইনে ফেসবুক লাইভে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনলাইনে তারাবিহ ও জুমার নামাজও অনুষ্ঠিত হচ্ছে।
আল আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার আল আরাফা মসজিদের উদ্যোগে মসজিদে ঈদের ৪টি জামাত সকাল ৭টা, ৮টা, ৯ টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে বলে মসজিদের সেক্রেটারী তরিকুল ইসলাম জানিয়েছেন।
আমেরিকান মুসলিম সেন্টার: জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ২টি জামাত হবে সকাল ৮:৩০ মিনিটে এবং সকাল ১০ টায় রুফুস কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক-১১৪৩৫)। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিকূল আবহাওয়ায় জামাত মসজিদ ভবনে অনুষ্ঠিত হবে।
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত সকাল ৭টা, ৭:৪৫, ৮:৩০, ৯:১৫ ও ১০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।
বায়তুল জান্নাহ মসজিদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ-এর উদ্যোগে মসজিদ সংলগ্ন ম্যাকডোনাল্ড এভিনিউ এর উপর এভিনিউ সি এবং চার্চ এভিনিউ এর মাঝে উন্মুক্ত রাস্তায় ঈদের জাতাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায়। বৃষ্টি হলে মসজিদ ভবনে ৬টি জামাত অনুষ্ঠিত হবে ৩০ মিনিট পর পর সকাল ৬টা থেকে।
আল আমিন জামে মসজিদঃ এস্টোরিয়াস্থ আল আমিন জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ৪টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায় এবং ১০টায়। চতুর্থ জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে।
ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার: ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এর উদ্যোগে মসজিদের ভেতরে ২টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং সকাল ৯টায়।
বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক: ব্রঙ্কসের বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক’র উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং সকাল ৯টায়। প্রতিটি জামাতে ২০০ মুসুল্লী নামাজে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান হয়েছে।
বাফেলো মুসলিম সেন্টার (বিএমসি): বাফেলো মুসলিম সেন্টার-এর উদ্যোগে বিএমসি সেন্টারে (৯৯৫ ফিলমৌর এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক-১৪২১১) ২টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও সকাল ৯টায়।
এছাড়াও জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, উডসাইডের আবু হুরায়রা মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, গাওসিয়া মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মসলিম সেন্টার সহ প্রভৃতি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030