Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার নতুন কমিটি: ফরিদ সভাপতি, সেকেন্দার সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: May 12, 2021 | 4:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (সাউআ,আমেরিকা) নতুন (২০২১-২০২২) কার্যকরি কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার ৭ মে বিকেলে ক্ইন্সের জ্যাকসন হাইটস্থ বাংলাদেশ প্লাজায় অনুষ্ঠিত এক সভায় নির্বাচন কমিশনের প্রধান এম এ রশীদ নতুন কমিটির ঘোষণা দেন। তার সাথে ছিলেন কমিশনের অপর দু জন সদস্য রেজাউল করিম ও আব্দুল আজিম। নতুন কমিটির কর্মকর্তরা হলেন: মীর ফরিদ উদ্দীন আহমেদ-সভাপতি, রেজাউল এইচ চৌধুরী মানিক-সহ সভাপতি, সেকেন্দার আলী-সাধারণ সম্পাদক, যুগল কিশোর নাথ-যুগ্ম সাধারন সম্পাদক, আনিসুল হক সোহেল-সাংগঠনিক সম্পাদক, আব্দুল আজিম-কোষাধ্যক্ষ ও তানভীর সিদ্দীকী রনি-সাংস্কৃতিক ও সমাজ কল্যান সম্পাদক, কার্যকরি সদস্য মনোয়ারুল ইসলাম, তপতী রায়, প্রভাত বোস ও আসাদুজ্জামান কিরন। এম এ রশীদ ও রেজাউল করিম বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে গঠনতন্ত্র অনুসারে নতুন কার্যকরি কমিটির সদস্য। সংগঠনের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ কমিটি গঠন করে। সদস্য পদে একাধিক প্রার্থী আবেদন করেন। তবে আলাপ ও আলোচনার প্রেক্ষিতে সন্মানিত একজন সদস্য তার প্রার্থীতা প্রত্যাহার করায় পুরো কমিটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নতুন কমিটি ঘোষনা করার পর নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের ইফতারি দিয়ে আপ্যায়ন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ বিদায়ী কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ দেন। তিনি বলেন, ঐক্য ও পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ মামুন, অলোক পাল, পাভেল চৌধুরী, শুভ ময় ও ফাতেমা মামুন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ