Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: May 12, 2021 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং সারা বিশ্বের মুসলিম জাহানের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রবাসের অন্যতম সেবামূলক সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল গত বৃহস্পতিবার ৬ই মে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়। এই ইফতার ও দোয়া মাহফিলের স্পন্সর ছিলেন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন এটর্নী মঈন চৌধুরী। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ এবং কবিড মহামারীতে প্রয়াত ও আক্রান্ত কমিউনিটির সবার জন্য দোয়া পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।

সংগঠনের সভাপতি লায়ন আসিফ বারীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন আহসান হাবিবের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট নাসিরুদ্দিন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মেদ সায়ীদ, ইমিগ্রান্ট এল্ডার্স হোম কেয়ার এর প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, ডাঃ মাসুদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট বর্ষণ ইসলাম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সংগীত শিল্পী লায়ন বেবি নাজনীন, ক্লাব মেম্বারশিপ চেয়ার লায়ন ফাহাদ সোলায়মান, ক্লাব ডিরেক্টর মুনমুন হাসিনা। মঞ্চে উপবিষ্ট ছিলেন জাতিসংঘ হেড কোয়ার্টার্স কারেন্ট মিলিটারি অ্যাফেয়ার্স এর ডেপুটি চিফ লেঃ কর্নেল (অব:) আরিফুর রেজা।
অনুষ্ঠানে সুধীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্কের পাস্ট গভনর্ণর মেধাদী সাই ও আমাদো সাই, ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানা ২০১৯ এর মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, ডাঃ চৌধরী সারওয়ার হাসান, এটর্নী সোমা সায়ীদ, কমিউনিটি এলিয়েন্স গ্রুপের প্রেসিডেন্ট মিজানুর চৌধুরী, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, বিশিষ্ট সংগীত শিল্পী সায়েরা রেজা ও রানু নেওয়াজ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ আশরাফুজ্জামান আশরাফ, বাংলাদেশ আওয়ামী ফোরামের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শাহজাহান চৌধুরী, ডিপ্লোম্যাট ফ্যাশন গ্রুপ এর সিইও মোঃ আব্দুর দিলীপ, প্যাসিফিক গ্রুপের সিইও মুহাম্মদ খালেক, গ্লোবাল মাল্টি সার্ভিসের সিইও তারেক হাসান খান, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, লিবার্টিরেনোভেশন এর সিইও মোহাম্মাদ আজাদ, নবাবগঞ্জ এসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, খাইরুল ইসলাম খোকন, ফেমাস ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী মোঃ ইসমাইল ও তাহমিনা চৌধুরী, ডিজিটাল গ্রাফিক্সের সিইও মনিরুল ইসলাম, গ্রফিক্স ওয়াল্ডের প্রেসিডেন্ট শাকিল মিয়া, বিশিষ্ট আর্টিস্ট রাগীব আহমেদ, সাপ্তাহিক বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক রিমন ইসলাম, সাংবাদিক মুহাম্মদ হোসেন দিপু, কি বোর্ডিস্ট রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পলাশ।
ক্লাব সদস্যদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন একেএম এ রশিদ ও লায়ন রকি আলিয়ান, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল ও মোঃ হাসান জিলানী, টেল টুইস্টার লায়ন ডেইসি ইয়াসমিন, ডিরেক্টর লায়ন মোঃ হেলাল উদ্দিন, লায়ন মুন মুন হাসিনা বারী ও লায়ন মোহাব্বত আখন্দ, লায়নস চার্টার মেম্বার লায়ন মোঃ মুস্তাফা, লায়ন হারুন ভূঁইয়া, লায়ন ফেমড রকি, লায়ন মুস্তাফা রাজ্ অনিক, লায়ন আলী সায়েদ টিপু, লায়ন মোহাম্মদ কাশেম, লায়ন আসাদ চৌধুরী
অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন কিংবদন্তি শিল্পী ও লায়ন বেবি নাজনীন ও এটর্নি লায়ন মঈন চৌধুরী।
ক্লাব সভাপতি লায়ন আসেফ বারী ও ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবীব উপস্থিত অতিথি বৃন্দকে তাদের উপস্থিতির জন্য ধণ্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে স্পনসর লায়ন এটর্নী মঈন চৌধুরীকে ইফতার মাহফিল স্পন্সর করার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন একেএম এ রশিদের জন্ম দিন উপলক্ষ্যে তাকে ফুল এবং কেক কেটে সম্মানিত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV