Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

খালেদা জিয়ার চিকিৎসা খরচ বহন করতে চান যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: May 12, 2021 | 6:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: খালেদা জিয়ার চিকিৎসা খরচ বহন করতে চান যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য এক দোয়া ও সমাবেশের আয়োজন থেকে এ ঘোষণা দেন বিএনপি নেতা-কর্মীরা।
সমাবেশে উপস্থিত সবাই বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগও করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, “সারাটি জীবন বাংলাদেশের গণতন্ত্র এবং মেহনতি মানুষের অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতরভাবে অসুস্থ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্যে বিদেশে আসতে দিন।”
“ম্যাডাম যুক্তরাষ্ট্রে এলে আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা এবং সমস্ত ব্যয় বহন করবো। বেগম খালেদা জিয়া সুস্থ হলেই বাংলাদেশের গণতন্ত্র পরিপুষ্ট হবে।”
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় মহাসচিব চিত্রনায়ক হেলাল খানও গিয়াস আহমেদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “মানবিকতার স্বার্থেও তার সুচিকিৎসার্থে বিদেশে আসতে দেওয়া দরকার। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও টালবাহানা করা হচ্ছে।”
অনুষ্ঠানের সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “ম্যাডাম নিউ ইয়র্কে চিকিৎসার জন্যে এলে আমি নিজ বাড়ি ছেড়ে দেব। পারিবারিক আমেজে তার সুচিকিৎসার ব্যবস্থা করবো।”
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু এবং সদস্য-সচিব মিল্টন ভুইয়ার।
তারা অনুষ্ঠানে না আসায় দুইজনেরই সমালোচনা করে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু বলেন, “ম্যাডামের জন্যে দোয়া মাহফিলে আসতে তাদের এত কার্পণ্য কেন?”

জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী সায়েম বলেন, “বেগম জিয়ার রোগমুক্তি কামনার অনুষ্ঠানে না এসে জিল্লু আর মিল্টন সাহেবেরা কোথায় গেছেন- নেতা-কর্মীরা তা জানতে চায়।”
‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি’ করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির অনৈক্য ঘুচে যাবে বলে সকলে আশা করলেও বাস্তবে ঘটছে তার উল্টো। বিডিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV