আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: নিউইয়র্কের জ্যাকসন হাইট্স খাবারবাড়ী হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে গত ২৬শে রমাদান রাতব্যাপী “পবিত্র লাইলাতুল ক্বদর মাহফিল” উদযাপিত হয়। বাদ এশা থেকে শুরু হয়ে মাহফিল সেহেরী ও ফজর পর্যন্ত মাহফিল চলে। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ। তক্বরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাজী সাঈদুর রহমান ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
বক্তাগণ বলেন, মহান আল্লাহর পক্ষ থেকে মহান নূরনবীর কারণেই আমরা কোরআন ও লাইলাতুল ক্বদর পেয়েছি। এজন্যই আমাদেরকে নবীপ্রেমে পবিত্র লাইলাতুল ক্বদর পালন করতে হবে। তাওহীদ রেসালাতের প্রেম ও আনুগত্যে, খেলাফত ইমামত ও বেলায়েতের অনুস্বরণে, ঈমান দ্বীন মানবতার রক্ষায় ও মুসলিম মিল্লাতের ঐক্য ও স্বাধীনতা পূণরুদ্ধারে সবাইকে আহলে সুন্নাতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিশেষ মুনাজাতে করোনা থেকে বিশ^ মনবতার মুক্তি কামনা করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030