Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: May 14, 2021 | 12:03 PM

https://www.facebook.com/USANewsNY/videos/946278086139697

https://www.facebook.com/USANewsNY/videos/2934452623449902

https://www.facebook.com/USANewsNY/videos/462195704879512

https://www.facebook.com/USANewsNY/videos/112455087577711

ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্রে ধর্মীয় উৎসব আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধানা শেষে স্থানীয় সময় ১৩ মে বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। চমৎকার আবহাওয়া থাকায় অনেক মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালনাধীন জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে টমাস এডিসন হাইস্কুল মাঠে আয়োজিত নামাজে প্রায় ১৫ হাজার মুসল্লির সমাগম ঘটেছিল। মাস্ক পরিধান সহ করোনার স্থাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনাভাইরাসে থেকে মুক্তি, মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় করোনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এন্থনী এক বিবৃতিতে মুসলিম আমেরিকানসহ সারাবিশ্বের মুসলমানদের উষ্ণ অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন।

জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি):

জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সকাল সোয়া ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় টমাস এডিসন হাইস্কুল পার্কে। সংশ্লিস্টদের দাবী এই ঈদের জামাত যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় জামাত। এখানে প্রায় ১৫ হাজার মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ এবং খুৎবা পাঠ করেন ইমাম শামসে আলী। নামাজের আগে জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড,

ষ্টেট অ্যাসেম্বলীম্যান ও আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী ডেভীড ওয়েপ্রীন, স্থানীয় কাউন্সিলম্যান জিম জিনারো, কুইন্স বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলওম্যান এলিজাবেথ ক্রাউলী, সিটি কাউন্সিল মেম্বার পদপ্রার্থী মৌমিতা আহমেদ, মোহাম্মদ সাবুল উদ্দীন ও সাইফুল রহমান খান হারুন, কুইন্স কাউন্টির জাজ পদপ্রার্থী এটর্নী সোমা সাঈদ, পুলিশ প্রিসেঙ্কটের প্রতিনিধি, জেএমসি ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান সৈয়দ আবু মুজাফফর, পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান। এই ঈদ জামাতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
বাংলাবাজার জামে মসজিদ :

ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল ৮টা, সকাল ৮:৪৫ মি. এবং সকাল সাড়ে ৯টায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২।) ৩টি জামায়াত

অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ আব্দুল কাদির এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সহ সভাপতি মো. ইলিয়াস আলী, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন ও সোহেল চৌধুরী। নামাজে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার

শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। নামাজ শেষে সিপিএ জাকির চৌধুরীর সৌজন্যে মুসল্লীদের মিষ্টিমুখ করানো হয়।
পার্কচেস্টার জামে মসজিদঃ

পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮ টা, সকাল ৯ টায় সকাল ও ১০ টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।

প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ :

নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সকাল ৮:৪৫ মিনিটে ব্রঙ্কসের ওভাল পার্কে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি সৈয়দ জামিন আলী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কার্যকরী সদস্য সৈয়দ বসারত আলী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, সৈয়দ রাহুল ইসলাম সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।
ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলাল:

ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলালের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ওয়াটসন গ্লিসন প্লেগ্রাউন্ড পার্কে। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস এর ডেমোক্র্যাটিক প্রাইমারী

নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, নব প্রতিষ্ঠিত মসজিদ বিলালের অন্যতম উদ্যোক্তা ওয়াসিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্যোক্তা এনাম আহমেদ, মোস্তফা আহমেদ প্রমুখ।
মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার যে যোগ্যতা দক্ষতা প্রয়োজন মোহাম্মদ এন মজুমদারের তার সবই রয়েছে। নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ এন মজুমদারকে এই ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত করার বিকল্প নেই। আসছে ২২শে জুন সিটি কাউন্সিল নির্বাচনে একজন অভিজ্ঞ, যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে তাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। এজন্য সবাইকে রেঙ্কড চয়েস ভোটিংয়ে মোহাম্মদ এন মজুমদারকে ১ নাম্বরে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

মোহাম্মদ এন মজুমদার বলেন, জীবনের বেশীরভাগ সময়ই আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করে আসছি। পিছিয়ে পড়া আমার ডিস্ট্রিক্ট ১৮ এর শিক্ষা, হাউজিং, কর্মসংস্থান উন্নয়নে কাজ করে যাচ্ছি। গণমানুষের অধিকার ও সাম্যতা আদায়ের একজন হিসেবে দীর্ঘ ৩০ বছর যাবৎ স্থানীয় কমিউনিটি বোর্ড এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে রয়েছি।
জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার: করোনা পরিস্থিতির কারণে মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ফেসবুক লাইভে নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন সেন্টারের পরিচালক ইমাম কাজী কাইয়্যূম। ইমাম কাজী কাইয়্যূম জানান, করোনার কারণে গত বছরও অনলাইনে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আল আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার আল আরাফা মসজিদের উদ্যোগে মসজিদে ঈদের ৪টি জামাত সকাল ৭টা, ৮টা, ৯ টা এবং ১০টায় অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিলো।
মসজিদ মিশন সেন্টার: জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদ নামে পরিচিত মসজিদ মিশন সেন্টারে ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়।
আমেরিকান মুসলিম সেন্টার: জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে রুফুস কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক-১১৪৩৫) ২টি জামাত সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এখানে মহিলাদের নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা ছিল।
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৫টি জামাত সকাল ৭টা, ৭:৪৫ মি., সাড়ে ৮টা, সোয়া ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাত ছাড়া অন্য জামাতগুলোতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিলো।
বায়তুল জান্নাহ মসজিদ: ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে ম্যাকডোনাল্ড এভিনিউ এর উপর এভিনিউ সি এবং চার্চ এভিনিউ এর মাঝে উন্মুক্ত রাস্তায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়।
আল আমিন জামে মসজিদঃ এস্টোরিয়াস্থ আল আমিন জামে মসজিদে ৪টি জামাত সকাল ৭টা, ৮টা ও ৯টায় এবং ১০টায় অনুষ্ঠিত হয়। চতুর্থ জামাতে মহিলাদের নাাজের জন্য বিশেষ ব্যবস্থা ছিলো।
ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার: ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এর উদ্যোগে মসজিদে ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় এবং সকাল ৯টায়।
বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক: ব্রঙ্কসের বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় এবং সকাল ৯টায়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিটি জামাতে ২০০ মুসুল্লী নামাজে অংশগ্রহণ করেন বলে সংশ্লিস্টরা জানান।
বাফেলো মুসলিম সেন্টার (বিএমসি): বাফেলো মুসলিম সেন্টার-এর উদ্যোগে বিএমসি সেন্টারে (৯৯৫ ফিলমৌর এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক-১৪২১১) ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও সকাল ৯টায়।

এছাড়াও নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, উডসাইডের আবু হুরায়রা মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, গাওসিয়া মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, শাহ জালাল দারুস সুন্নাহ, বাইতুল মামুর মসজিদ, ওজন পার্কের আল আমান মসজিদ সহ প্রভৃতি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনা, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, ওয়াশিংটন, ইলিনয়, মিনেসোটা, আলাবামা, কানসাস, লুইজিয়ানা সহ প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির তত্ত্বাবধানে আটলান্টিক সিটিতে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত।

আকবর হোসাইন, আটলন্টিক সিটি থেকে: পবিত্র ঈদুল ফিতরের নামাজের মধ্য দিয়ে আটলন্টিক সিটিতে যাত্রা শুরু হল “ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির”। প্রায় অর্ধ সহস্রাধিক মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেন মিলিয়ন ডলার ব্যয়ে নির্মীর্ধীন এই ইসলামিক সেন্টারে। ঈদের জামাতের ঈমাম হিসাবে উপস্থিত ছিলেন আবদুর রহমান মালেক মাদানী এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মির্জা জুনায়েদ বেগ আজাহারী। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে করোনা মুক্ত বিশ্বসহ সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। চমৎকার আবহাওয়ায় রং বেরং এর পোশাক পড়ে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন, কাউন্সিলম্যান মোরশেদ হোসেন এবং আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে প্রায় এক মিলিয়ন ডলার খরছ করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠার যুক্তিকতা তুলে ধরে বলেন, সাউথজার্সীতে অনেকগুলো মসজিদ থাকলেও ইসলামিক শিক্ষাদানের জন্য পরিপূর্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাই পরবর্তী প্রজন্মকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি প্রতিষ্ঠা করা হয়। ইসলামিক সেন্টারের ছাত্রদের নামাজের সুবিদার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদ এবং ইসলামিক কমিউনিটি সেন্টারেরও ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির পাশাপাশি মসজিদ তাকওয়া এবং মসজিদ আলহেরার উদ্যোগে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটির বায়তুল মোকারম, মসজিদুন নুর, আল ফালাহ মসজিদ, আল ইসলাহ মসজিদ, বায়তুল মামুর মসজিদ ও ইসলামিক সেন্টার অব ওয়ারেন, মসজিদ আল ফাতাহসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, লকডাউনে থাকায় গত বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারেনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV