নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামায়াত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2934452623449902
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল তিনটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৩ মে বৃহস্পতিবার সকাল ৮ টায়, সকাল পৌনে ৯টায় এবং সকাল সাড়ে ৯টায় মসজিদের নিকটবর্তী ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউর পিএস ১০৬ খোলা মাঠে ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়।

মাস্ক পরিধান সহ করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল মুসল্লী এই ঈদ জামাত গুলোতে অংশ নেন।

প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ আব্দুল কাদির এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল ইসলাম। নামাজ শেষে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির সহ সভাপতি মো. ইলিয়াস আলী, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শামিম উদ্দিন ও সোহেল চৌধুরী।

নামাজ শেষে সিপিএ জাকির চৌধুরীর সৌজন্যে মুসল্লীদের মিষ্টিমুখ করানো হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes