সাংবাদিক রোজিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ‘প্রথম আলো’র সিনিয়ার সাংবাদিক রোজিনা ইসলাম সংবাদ সংগ্রহের জন্য গেলে তার সাথে যেরকম আচরণ করা হয়েছে তা নজীরবিহীন। রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। তিনি অসুস্থ্য হয়ে মেঝেতে পড়ে গেলেও এ অবস্থা থেকে রেহাই পাননি। হাসপাতালে নেয়ার বদলে তাকে থানায় নেয়া হয় এবং মামলার আসামী বানানো হয়। মানবতা ও সাংবাদিকতা পেশার এ সীমাহীন লংঘনে নিন্দার ভাষাও হার মানে। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম এর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী যখন পেশাগত বিপর্যয় ও করোনার আক্রমণ থেকে সাংবাদিক মহলকে রক্ষার জন্য বিশেষ তহবিল গঠন করেন তখন কিছু অতি উৎসাহী কর্মকর্তার এ ধরনের ভূমিকা ষড়যন্ত্রেরই নামান্তর বলে আমরা মনে করি। আমরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, ক্ষতিপূরণ ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবী করছি। সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম এর পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন আকবর হায়দার কিরন, মাইন উদ্দিনআহমেদ, কাজী মন্টু, মিনহাজ আহমেদ, মনিজা রহমান, আইরিন রহমান ও নিহার সিদ্দিকী।
।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল