নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি সাকিবের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি মোহাম্মদ সাকিব চৌধুরী (২২) মারা গেছেন। রোববার কুইন্সের একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে তিনি মারা যান। ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড় ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়।
জানা যায়, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব রোববার বেলা সাড়ে ৩টার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকেল ৪টার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে নামেন। এরপর পানিতে তাকে ভাসতে দেখে লাইফ গার্ডরা উদ্ধার করে মাউন্ট সিনাই হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে সাকিবকে মৃত ঘোষণা করেন। পরিবারের সম্মতিতে সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সাকিব চৌধুরীর মরদেহ পার্কচেস্টার জামে মসজিদের ফিউনারেল হোমে রাখা হয়। মঙ্গলবার জোহরের নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিউ জার্সির টোটোয়াস্থ পার্কচেস্টার জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়।
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX