ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদের ভগ্নিপতি মিজানের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম : ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদের ভগ্নিপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার উপদেষ্টা মিজানুর রহমান মিজান ২২শে মে শনিবার নিউইয়র্কে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মিজানুর রহমান নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ মাগরিব উডসাইডস্থ আহলে বায়াত মসজিদে অনুষ্ঠিত হবে।
গিয়াস আহমেদ জানিয়েছেন, আগামী কাল ২৩ মে রোববার সকাল দশটায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
মিজানুর রহমান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট শোক প্রকাশ করেছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030