Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ড. জিল্লুর আর খানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: May 23, 2021 | 1:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক অধ্যাপক ড. জিল্লুর আর খান ২২ মে শনিবার বিকেলে ফ্লোরিডার ওরল্যান্ডোতে একটি নার্সিং হোমে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, এক কন্যাসহ অসংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ড. জিল্লুর খানের নামাজে জানাজা স্থানীয় সময় রবিবার বাদ যোহর অরল্যান্ডোর ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। তারপরই তাকে সেন্ট্রাল ফ্লোরিডায় মুসলিম গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে সর্বস্তরের প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদপুরের সন্তান ড. জিল্লুর আর খান ইউনিভার্সিটি অব উইসকনসিনের রোজবুশ প্রফেসর এমিরিটাস ছিলেন। এক সময় যুক্তরাষ্ট্র’র সর্বোচ্চ ‘শিকাগো টাওয়ার’র স্থপতি এফআর খানের ভাই জিল্লুর আর খান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ফ্লোরিডা ইন্ক-এর উপদেষ্টা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার লেখা ১২টি গ্রন্থ সারাবিশ্বে সমাদৃত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার কমপক্ষে ৫০টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ পেয়েছে।
ড. জিল্লুর আর খান শিক্ষকতা এবং মৌলিক লেখা-লেখির জন্যে বহু পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ এবং আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার আলোকে ১৯৮৮ সালে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানীতেও তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
খ্যাতনামা এই রাষ্ট্রবিজ্ঞানীর প্রকাশিত গ্রন্থের অন্যতম হচ্ছে : ‘লিডারশিপ ইন দ্য লিস্ট ডেভেলপমেন্ট ন্যাশন : বাংলাদেশ’ (১৯৮৩), ‘মার্শাল ল’ টু মার্শাল ল’ : লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ’ (১৯৮৪), ‘দ্য থার্ড ওয়ার্ল্ড কারিশমা : শেখ মুজিব এ্যান্ড দ্য স্ট্রাগল ফর ফ্রিডম’ (১৯৯৬) ইত্যাদি। ২০১৪ সাল থেকে তিনি বাংলাতেও লেখালেখি শুরু করেছিলেন। ঢাকার মওলা ব্রাদার্স প্রকাশিত তার গন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতার সংগ্রাম’ জাতির পিতার রাজনৈতিক জীবনের ধারাবিবরণী হিসেবে সমাদৃত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV