Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

মৌলভীবাজার জেলার রাজনগর এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধার সহ উপজেলার উন্নয়নের দাবিতে নিউইয়র্কে সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 26, 2021 | 12:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: মৌলভীবাজার জেলার রাজনগর এর পূর্বের সংসদীয় আসন পুনরুদ্ধার সহ উপজেলার উন্নয়নের দাবিতে সমাবেশ করেছে নিউইয়র্কে বসবাসরত রাজনগর উপজেলাবাসী। গত ২৪ মে সোমবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় নিরব রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
প্রবীণ প্রবাসী আলহাজ্ব আকু মিয়ার সভাপতিত্বে এবং শাহান খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সাখাওয়াত আলী, নূরে আলম জিকু, মিসবাহ উদ্দিন আহমেদ, মো. সোহেল আহমদ, হারুন আলী, সোহেল খান, শাহ আলম, মুজিবুর রহমান রোকন, শাহ রকিব আলী, আব্দুর রহমান লেবু, মাসুক মিয়া, মজিবুর রহমান, কানু দেব, আসাদুজ্জামান লেবু, আতাউর রহমান, মো. ফজল খান, এ মুহিত শাহজাহান, লুৎফর রহমান, আলহাজ তোফাজ্জল রাজা, সিরাজ উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম ফয়সল প্রমুখ।

কমিউিনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, শেখ জামাল হুসেন, শামীম প্রমুখ।
সভায় রাজনগর এর পূর্বের সংসদীয় আসন বাস্তবায়নে সাখাওয়াত আলীকে আহ্বায়ক, নূরে আলম জিকুকে যুগ্ম আহ্বায়ক এবং শাহান খানকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়।
সমাবেশে উল্লেখ করা হয়, পূর্বে মৌলভীবাজার জেলার রাজনগর ও আংশিক কমলগঞ্জ নিয়ে সিলেট ১৪ আসন ছিল। কিন্তু ১৯৭৯ সালে তৎকালীন সামরিক সরকার পূর্বের সংসদীয় আসনটিকে পুনর্বিন্যাস করে মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলাকে নিয়ে মৌলভীবাজার-৩ করা হয়। এই সংসদীয় আসনটি পুনর্বিন্যাসের ফলে রাজনগর উপজেলাটি কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। সমাবেশ থেকে রাজনগর ও আংশিক কমলগঞ্জকে পূর্বের সংসদীয় আসনে পুনর্বিন্যাস্ত করার জোর দাবি জানান হয়। একই সাথে রাজনগর উপজেলার উন্নয়ন সহ উপজেলা সদরকে পৌর সভায় উন্নীত করার দাবিও জানান হয়।
সভায় রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিসবাহ উদ্দৌজা বলাই মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়েজ মাস্টার, প্রবাসী আব্দুর রাব্বি খান ও ফয়েজ মাস্টার এবং রাজনগরের বাসিন্দা সোহেল বক্ত ও তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন মিসবাহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV