নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময় রিচমন্ড হিল মুসলিম সেন্টারে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ গত ২১ মে শুক্রবার মুসলিম কমিউনিটি সেন্টার অব রিচমন্ড হিলে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। নির্বাচনী শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সমর্থন কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল নির্বাচনে এ সিটে তিনি দ্বিতীয় অবস্থানে থেকে খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন। সকলকে পাশে পেলে এবার জয়ী হওয়া খুবই সম্ভব। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি ভোট কেন্দ্রে গেলেই জয় আমাদের নিশ্চিত।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ বলেন, এ নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্রেট। তাই দলীয় প্রাইমারীতে যিনি জয়ী হবেন, তিনিই সিটি কাউন্সিলে বিজয়ী হবেন নিশ্চিত।
হেলাল শেখ বলেন, সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবো। সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকবো।

অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি সেন্টার অব রিচমন্ড হিলের খতিব ইমাম মো. আল ওয়াসী, সভাপতি কামাল ভূইয়া ও সাধারণ সম্পাদক একেএম হোসাইনও বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030