নিউইয়র্ক অফিসের উদ্যোগে একুশে টিভি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাকিকুল ইসলাম খোকন : বাপ্স নিউজ : নিউইয়র্ক : বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টিভি’র নিউইয়র্ক অফিসের উদ্যোগে গত ১৫ অক্টোবর শনিবার দুপুরে ‘পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে একুশে টেলিভিশন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র সফররত একুশে টিভি’র ভাইস প্রেসিডেন্ট এস রহমান শিমুল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী।

জ্যাকসন হাইটস্থ একটি পার্টি সেন্টারে আয়োজিত সভায় ভাইস প্রেসিডেন্ট এস রহমান শিমুল বলেন, পরিবর্তনের শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত একুশে টিভি’র নিরপেক্ষতা যে কোনো মূল্যে বজায় রাখা হবে, কেননা একুশে টিভি নিরপেক্ষতা হারালে আমরা দর্শক-শ্রোতা হারাবো। তিনি বলেন, দর্শকদের চাহিদা মিটাতে নিত্য-নতুন পরিবর্তন নিয়ে নতুন উদ্যোমে একুশে টিভি এগিয়ে চলছে। একুশে টিভির চলার পথে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের কর্মসূচীর আলোকে এখন থেকে একুশে টিভি সরাসরি ইন্টারনেটে ফ্রি দেখা যাচ্ছে বলে সভায় তিনি অবহিত করেন। অনুষ্ঠান বক্তব্য রাখেন একুশে টিভির ইউএসএ’র চীফ কো-অর্ডিনেটর গোলাম ফারুক পারভেজ, মার্কেটিং ডিরেক্টর হাসমত মবিন ও কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার ও অখিল পোদ্দার।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান ,নিনি ওয়াহেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জসিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ও সমন্বয়কারী আব্দুর নুর বড় ভূঁইয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১ম যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি পিয়ার মোহাম্মদ, সাবেক সভাপতি সাঈদুর রহমান মান্নান, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ, ফোবানার একাংশের চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, লীগ অব আমেরিকার সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা খবর পরিবেশনে একুশে টিভির নিরপেক্ষতা বিশেষ করে, অখিল পোদ্দারের উপস্থাপনায় ‘জনতার দুর্ভোগ’ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এস রহমান শিমুল একুশে টিভির যাত্রা শুরু এবং মাঝে বন্ধ হয়ে যাওয়া এবং পুনরায় যাত্রা শুরুর কথা সংক্ষেপে তুলে ধরে বলেন, অনেক সংগ্রাম আর চড়াই-উৎরাই পাড়ি দিয়ে একুশে টিভি আবার দর্শকদের কাছে এসেছে। আমাদের অর্জন হচ্ছে নিরপেক্ষতা।

তিনি বলেন, দেশের মানুষ অনেক সচেতন। তারা বুঝতে পারে কোন চ্যানেল পক্ষপাতিত্ব করছে কি না। তিনি বলেন, প্রবাসীদের সমস্যার কথা সরাসরি একুশে টিভিতে তুলে ধরার উদ্যোগ নেয়া হবে। এছাড়া টোল ফ্রি ফোন নম্বরের মাধ্যমে দর্শক-শ্রোতারা যাতে সরাসরি টক শোগুলোতে অংশ নিতে পারেন তারও ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী টিভি চ্যানেলগুলোতে বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো কোনো অনুষ্ঠান দেখে মনে হয় টিভিগুলোতে বাংলা ভাষা অপমানিত হচ্ছে, বাংলা ভাষার অপব্যবহার হচ্ছে। তিনি টিভিগুলোতে জনকল্যাণমূলক খবর ও অনুষ্ঠানকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় একুশে টিভি নিউইয়র্কের পক্ষ থেকে এস রহমান শিমুলকে একটি প্ল্যাক উপহার দেন সমন্বয়কারী দেওয়ান বজলু, চীফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ভিডিওগ্রাফার আজাদ আহমেদ ও মার্কেটিং বিভাগের জসিম চৌধুরী। এর আগে একুশে টিভির নিউইয়র্ক অফিসে কর্মরত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। উল্লেখ্য িি.িবশঁংযবু-ঃা.পড়স লগ ইন করলে বশঁংযবু ঃবষবারংরড়হ ষঃফ. আসলে রাইট বক্সে ক্লিক করলে অনলাইনে লাইভ একুশে টিভি দেখা যাচ্ছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








