Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: May 30, 2021 | 5:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র বিএনপির বহুধা বিভক্ত অংশগুলো গত ২৯ মে আলাদা আলাদাভাবে পালন করছে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী। নিউইয়র্কে জ্যাকসন হাইটসে গত ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। সংগঠনের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান, উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রধান বক্তা ছিলেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ।

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত পেিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব আশিক রহমান, বিএনপি নেত্রী রিটা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, নিউইয়র্ক স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুল্লাহ, টেক্সাস বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বশীর, বিএনপি নেতা মঞ্জুর চৌধুরী, আনোয়ার হোসেন, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি পারভেজ সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, সৈয়দা মাহমুদা শিরিন, আবুল হাশেম বুলবুল, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, সৈয়দ এম রেজা প্রমুখ।

জানা গেছে, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের যথযথ মূল্যায়ন না করায় বেশ ক’টি গ্রুপ-উপগ্রুপ তৈরি হয়েছে। এ বিভক্ত অংশগুলো আলাদা আলাদাভাবে বিএনপি প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV