ফ্লোরিডার মিয়ামিতে বন্দুক হামলায় নিহত ২, আহত ২০
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ফ্লোরিডার মিয়ামিতে বন্দুকহামলায় নিহত ২, আহত ২০ হয়েছে।রোববার টুইট করে এ তথ্য জানান মিয়ামি পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ। এদিন সকালে মিয়ামির বিলিয়ার্ড ক্লাবের বাইরে ঘটে এ ঘটনা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানায় পুলিশ। আল জাজিরা
ঘটনার সময় ঐ স্থানে একটি কনসার্টের জন্য বহু মানুষ জড়ো হয়। সাদা রঙের একটি এসইউভি গাড়ি নিয়ে ঐ সময় তিনজন হামলাকারী অতর্কিতে ভিড়কে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাদের কাছে হ্যান্ডগান ছাড়া আরও কিছু অস্ত্রশস্ত্র ছিলো। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। সিএনএন
এ ঘটনার ফলে ২০-২৫ জন আহত ব্যাক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মিয়ামি হেরাল্ড
যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার মধ্যে এই ঘটনাটি অন্যতম। এ সংক্রান্ত একটি অলাভজনক প্রতিষ্ঠানের তথ্যমতে, চলতি বছরের ১৩২ দিনেই দেশটিতে অন্তত ২০০টি গণহারে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এর আগে গত সপ্তাহের বুধবারেই সান জোসেতে একটি বন্দুকহামলায় ৯ জনের মৃত্যু হয়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes