নিউইয়র্কে উড হ্যাভেন মসজিদে সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময়: বাংলাদেশকে জয়ী করতে তাকে ভোট দেয়ার আবেদন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/332102431702683
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশকে জয়ী করতে তাকে ভোট দেয়ার আবেদন জানিয়েছেন আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ।

গত ২৮ মে শুক্রবার সিটির উড হ্যাভেন জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আবেদন জানান তিনি। আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে তাকে একক প্রথম পছন্দের প্রার্থী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বাংলাদেশী কমিউনিটি সহ সকলের প্রতি আহ্বান জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল নির্বাচনে এ সিটে তিনি দ্বিতীয় অবস্থানে থেকে অল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন। এবার সকল বাংলাদেশি-আমেরিকান ভোটার ভোট কেন্দ্রে গেলেই তার জয় সুনিশ্চিত। আগামী ১২ জুন থেকে ২০ জুন আর্লি ভোটিং এ অংশ নেয়ার আহ্বান জানিয়ে হেলাল শেখ বলেন, ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য তাদের পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ বলেন, নির্বাচিত হলে পাবলিক স্কুলে মুসলমান শিক্ষার্থীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা সহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন।

উড হ্যাভেন জামে মসজিদের খতিব ইমাম মোস্তফা হোসেন, সভাপতি মহি উদ্দিন আহমেদ, সহ সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ও কোষাধ্যক্ষ জামাল আহমেদ সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন।

ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনে নির্বাচন হবে আগামী ২ নভেম্বর মঙ্গলবার।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes