Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণ সভা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 31, 2021 | 3:12 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1407796456251542

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এ স্মরণ সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্মৃতি পরিষদের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, আয়োজক সংগঠনের উপদেষ্টা শ্যামল কান্তি চন্দ, কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ, আলহাজ মঞ্জু মিয়া চাকদার, সেলিম রেজা, মমিনুল ইসলাম, জাকির চৌধুরী, রেজাউল করিম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে সামাজিক-সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পাশ্ববর্তী স্টেট নিউজার্সী থেকেও দিরাই প্রবাসীরা সভায় যোগ দেন।

আছাব উদ্দিন সরদারের আত্মার শান্তি কামনা সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার জন্য দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন কুমার চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, আছাব উদ্দিন সরদার দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন ছাড়াও করিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন একজন সাহসী ও সৎ রাজনীতিবিদ। কোন দিনও নীতি-আদর্শের সাথে আপোষ করেন নি। সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বক্তারা বলেন, আছাব উদ্দিন সরদার জীবনের শেষ পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের পাশে থেকে রাজনীতি করেছেন। তিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের বিশ্বন্ত সিপাহশালার ও নিবেদিতপ্রাণ কর্মী।
উল্লেখ্য, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার বাংলাদেশ সময় ২৬ মে দুপুর ১টায় দিরাইয়ের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ