Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন’র নতুন সহ সভাপতি ইলিয়াস খছরু ও ইসি সদস্য জুয়েল: বনভোজন ১ আগস্ট, প্রকাশনা অনুষ্ঠান ২৭ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: June 2, 2021 | 9:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক এর কার্যকরী কমিটির এক সভা গত ২৯শে মে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর পরিচালনায় এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, মোহাম্মদ সাদি মিন্টু, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, শাহ কামাল আহমদ, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণসংযোগ সোহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি,স্কুল শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মুমিত তানিম ও কার্যকরী সদস্য সহিদুল ইসলাম। কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন।
সভায় কার্যকরী কমিটির সিনিয়ার সদস্য মোহাম্মদ জে মোল্লা সানির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

সংগঠনের সিনিয়ার সহ সভাপতি স্থায়ীভাবে নিউইয়র্ক ত্যাগ করায় তার অনুপস্থিতিতে সিনিয়ার সহ সভাপতি পদ শূন্য হওয়ায় ১ম সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে সিনিয়ার সহ সভাপতি পদে পদোন্নতি দিয়ে সহ সভাপতি পদে কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খছরুকে সহ সভাপতি পদে মনোনিত এবং কার্যকরী সদস্য পদে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মাহবুবর জুয়েলকে ইসি মেম্বার হিসাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় আগামী ১লা আগষ্ট সংগঠনের বনভোজন করার সিন্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সিনিয়ার সহ সভাপতি লোকমান হোসেন লুকুকে আহবায়ক, প্রচার ও গণ সংযোগ সম্পাদক সোহেল আহমদকে সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট বনভোজন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এছাড়া সভায় আগামী ২৭শে জুন রোববার ব্রঙ্কসে সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন লিখিত ভ্রমন কাহিনী মূলক বই জিরো পয়েন্ট ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী লিখিত দুটি বই কাঙাল ভালোবাসা ও বোহেমিয়ান ভাবনা এর প্রকাশনা অনুষ্ঠান করার সিন্ধান্ত নেওয়া হয়। এলক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ কবি শাহ বদরুজ্জামান রুহেলকে আহবায়ক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজিকে সদস্য সচিব ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক কবি মাকসুদা আহমদকে প্রধান সমন্বয়কারী করে একটি প্রকাশনা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের অন্যতম পৃষ্টপোষক বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমদ, বাংলা বাজার জামে মসজিদ সভাপতি গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব এবং তাদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়েজি। সভায় সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন সিন্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV