Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসোসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক’র এনডোর্সমেন্ট (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: June 3, 2021 | 5:49 AM

https://www.facebook.com/USANewsNY/videos/472659727297756

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে এনডোর্স করেছে বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসোসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক। গত ২ জুন ব্রঙ্কসের খলিল পার্টি হলে এনডোর্স অনুষ্ঠানে বাংলাদেশী ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আগামী ২২ জুনের নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে ভোট দেয়ার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন, লোকাল ১০০ এর ভাইস চেয়ারম্যান সাইম মোনতাকিম ও অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন, নিউইয়র্ক সিটি ট্রানজিট ইউনিয়ন, লোকাল ১০০ এর ভাইস প্রসিডেন্ট রবার্ট ক্যালি, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এর সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসোসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক এর সদস্য তারিক আহমেদ, মনসুর, লিন্ডা লন্ট, শাহিনা কামাল, তানিয়া বিথি প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসোসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক এর সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসাসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক এর কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট লেবার লিডার মাফ মিসবাহ উদ্দিন মূলধারায় বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি বলেন, ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান শক্তিশালী করতে হবে।

বক্তারা বলেন, মোহাম্মদ এন মজুমদার কমিউনিটির জন্য কাজ করছেন। সুখ-দুঃখে পাশে থাকেন। নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বাংলাদেশী-আমেরিকানরা ঐক্যবদ্ধ হলে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে বিজয়ী করা সম্ভব বলে মন্তব্য করেন তারা।
কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার তাকে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী ট্রান্সপোর্ট এমপ্লোয়িজ এসোসিয়েশন অব গ্রেটার নিউইয়র্ক’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে পিছিয়ে পড়া কমিউনিটির শিক্ষা-হাউজিং-কর্মসংস্থান বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, তিনি জীবনের বেশীরভাগ সময়ই ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় বসবাস করে আসছেন। গণমানুষের অধিকার আদায়ে স্থানীয় কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন সংগঠনের কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে রয়েছেন। এখানকার বাসিন্দাদের সমস্যার কথা জানেন। মোহাম্মদ এন মজুমদার নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তাকে আসন্ন নির্বাচনে ভোট দিয়ে জনসেবা করার সুযোগ দেয়ার আবেদন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV