Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মরুভূমির গোপন স্থানে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে দাফন

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: October 25, 2011 | 9:14 AM

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি, তাঁর ছেলে মুতাসিম এবং এক সাবেক সহযোগীকে আজ মঙ্গলবার একটি মরুভূমির গোপন কবরস্থানে দাফন করা হয়েছে। ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) সূত্রের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।
এদিকে মিসরাতায় এনটিসির সেনা সূত্র জানিয়েছে, দাফনের উদ্দেশ্যে মাংস রাখার হিমঘর থেকে গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিমের মরদেহ গতকাল সোমবার রাতে সরিয়ে নেওয়া হয়।
নাম প্রকাশ না করে গতকাল সোমবার এনটিসির এক কর্মকর্তা জানান, গাদ্দাফিকে আজ মরুভূমির অজানা একটি স্থানে সাধারণভাবে সমাহিত করা হবে। ওই কর্মকর্তা আরও জানান, মরদেহের এমন অবস্থা হয়েছে যে তা আর রাখা সম্ভব নয়।
কয়েক দিন আগে এনটিসির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গাদ্দাফির দাফনের সময় মাত্র চারজন প্রত্যক্ষদর্শী থাকবে। দাফনের স্থানের নাম প্রকাশ না করার ব্যাপারে এই প্রত্যক্ষদর্শীরা কোরআন ছুঁয়ে শপথ করবেন।
গাদ্দাফির সবচেয়ে আলোচিত ছেলে সাইফ ইসলাম এনটিসির হাতে আহত অবস্থায় আটক রয়েছেন বলে এত দিন বলা হচ্ছিল। তবে এখন বলা হচ্ছে, তিনি নাইজার ও আলজেরিয়ার সীমান্ত এলাকায় অবস্থান করছেন।
গত বৃহস্পতিবার জন্মস্থান সিরত শহরে জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) যোদ্ধাদের হাতে আটক হন গাদ্দাফি, তাঁর ছেলে মুতাসিম ও সাবেক সেনাপ্রধান। এরপর তাঁদের হত্যা করা হয়। গতকাল সোমবার পর্যন্ত মিসরাতা শহরের কাঁচাবাজারের একটি হিমঘরে তাঁদের লাশ পড়ে ছিল।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV