Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মারামারি

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: June 4, 2021 | 12:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জিয়ার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ২৯ মে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য চিত্রনায়য়ক হেলাল খান।

বিএনপি নেতা কাজি আজমের সভাপতিত্বে এবং ফরিদ আলম ও গিয়াস উদ্দীনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সহ-সভাপতি সোলেমান ভূইয়া, বিএনপি নেতা আশিক ইসলাম, রীতা রহমান, পারভেজ সাজ্জাদ, বাবর উদ্দীন, সৈয়দ এম রেজা, রফিকুল মাওলা, খলকুর রহমান, আনোয়ার হোসেন, জামাল আহমেদ জনি, শরীফ লস্কর প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় দুই নেতার সামনেই মারামারিতে লিপ্ত হন বিবদমান দুই অংশের নেতা-কর্মীরা। একাংশের নেতা-কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। এ নিয়ে তুমুল হট্টগোল দেখা দেয় অনুষ্ঠানস্থলে। বেবী নাজনীন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এসময় তাকে উদ্দেশ্য করেও কটু কথা বলতে শোনা গেছে।
এ অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক জিল্লর রহমান জিল্লর এবং সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতা-কর্মীদের তাদের রোববারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। অনুষ্ঠানে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে মৃদু বাদানুবাদ ও পরে দেখা দেয় তুমুল হট্টগোল। একপর্যায়ে একাংশের নেতা আলমগীর হোসেনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন আরেক অংশের নেতা মুক্তিযোদ্ধা মশিউর রহমান। পরে অন্য নেতা-কর্মীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। বেবী নাজনীন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ব্যর্থ হন। এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি বেবী নাজনীন বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। বিএনপি একটি বড় দল। মুলতঃ এ কারণেই একাধিক অনুষ্ঠান হচ্ছে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV