Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

প্রবাসে এনআইডি কার্যক্রমে ‘গতি’ চায় সেন্টার ফর এনআরবি: প্রকল্প পরিচালকের সঙ্গে চেয়ারপারসন সেকিল চৌধুরীর বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: June 4, 2021 | 4:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে সংগঠনের ৬ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বে থাকা আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিয়া’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান এবং বিদেশে কার্যক্রমটির ব্যাপক প্রচারের আহ্বান জানান। প্রতিনিধিদলের প্রধান তার সূচনা বক্তব্যে নতুন দায়িত্বে আসা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম মো. ফজলুল কাদেরকে অভিনন্দন জানান এবং সেন্টারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ^াস দেন। সেখানে তিনি প্রবাসীদের আইডি কার্ড প্রদান কার্যক্রমে গতিশীলতা আনা, সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানো তথা এনআইডি’র আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে এনআইডি কার্যক্রমের সমন্বয়ের তাগিদ দেন। বিভিন্ন দেশে এনআইডি’র প্রচারণামূলক কার্যক্রম সরজমিন পরিচালনার জন্য প্রতিনিধিদলের তরফে প্রকল্প পরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়। এ সময় প্রকল্প পরিচালক মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং গুরুত্বের সঙ্গে তা নোটে নেন। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বর্তমান পরিস্থিতিতে এনআইডি প্রজেক্ট নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা খুবই ঝুঁকিপূর্ণ হবে, যেহেতু এ কার্যক্রম একই জনবল ও তথ্য যোগাযোগ ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। তারা বলেন, এনআইডি প্রজেক্ট যত বেশি মানসম্পন্নভাবে পরিচালিত হবে ততো বেশি তা আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত হবে এবং দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে এনআইডি ছাড়া বহু কাজ সম্পন্ন করা যায় না, সেহেতু বিদেশে অবস্থানকারী প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির এনআইডি কার্ড প্রদান  জরুরি হয়ে পড়েছে। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন এবং এনআইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট পরিচালনা করা কঠিন। সার্বিক বিবেচনায় দেশ-বিদেশে সব নাগরিকের এনআইডি কার্ডপ্রাপ্তি নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে কর্তৃপক্ষের প্রতি সেন্টার ফর এনআরবির প্রতিনিধিদল অনুরোধ করে। বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল  আবুল কাসেম মো. ফজলুল কাদের এনআইডি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে ব্রিফ করেন এবং দেশ-বিদেশে এর ব্যাপক প্রচারণায় এনআরবি সেন্টারের সহযোগিতা কামনা করেন। এনআরবি সেন্টারের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ইশতিয়াক আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক, সুয়েব চৌধুরী, এবিএম মোস্তাক হোসেন ও সাদাত আহমদ শাওন। প্রকল্প পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎ-বৈঠকে এনআইডি উইং কর্মকর্তা স্কোয়ার্ডন লিডার কাজী আশিকুজ্জামানও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV