নিউইয়র্কে জাতিয়তাবাদী ফোরাম ইউএসএ’র শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতিয়তাবাদী ফোরাম ইউএসএ’এর উদ্যোগে ৩১শে মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে শহীদ জিয়ার ৪০ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হয়। সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় সভায় সাবেক সাংসদ ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিত্রনপির সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাষ্ট্রে বিত্রনপির সুবর্ণ জয়ন্তী কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠানের কোরান তেলোয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন যৌথভাবে ফোরামের সাবেক সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক ও ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ নুরুনব্বী। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দ্রুত মুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়াও তারেক রহমানের শারিরীক সুস্থতা এবং আরাফাত রহমান কোকো সহ সাম্প্রতিক মৃত্যুবরনকারী ফোরাম নেতা তানভীর হাসান খান প্রিন্স, যুক্তরাষ্ট্র বিত্রনপি নেতা বাকির আজাদ ও মুনের আত্মার শান্তি কামনায়ও দোয়া করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি নাজিম উদ্দিন আলম বলেন, শহীদ জিয়াই এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু গনতান্তিক ধারা প্রতিষ্ঠা করে গেছেন আজ দেশে গনতন্ত্র নেই, দেশে একনায়ক তান্ত্রিক শাসন চলছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজ জেলে। দেশে আইনের শাসন থাকলে নেত্রী আজ জেলে থাকতো না। নাজিম উদ্দিন আলম আরো বলেন, অচিরেই সফল আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করে দেশে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। জিল্লুর রহমান জিল্লু বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কমিটি না থাকায় অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সুবর্ণ জয়ন্তী কমিটি আসায় কিছুটা হলেও আমরা আশার আলো দেখছি। আশা করছি অচিরেই আপনাদের সবার সহযোগিতায় সকল সমস্যার সমাধান ঘটবে। অনান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য মার্শাল মুরাদ, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদ করিম মিলন, জাকির এইচ চৌধুরী, আতিকুল্লাহ মোঃ অলিউল্লাহ, মাকসুদুল ত্রইচ চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, আনোয়ারুল ইসলাম শাহিন, পারভেজ সাজ্জাদ সালেহ আহমেদ মানিক, সৈয়দা মাহমুদা আক্তার শিরিন, এবাদ চৌধুরী, দীপু চৌধুরী, বিএম বাদশা, মোস্তাক আহমেদ, ড. নুরুল আমিন পলাশ, মুক্তিযোদ্ধা হাজী গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, এডভোকেট কাইয়ুম চৌধুরী, এটিত্রম হেলালুর রহমান হেলাল, শেখ হায়দার আলী, সারোয়ার কামাল, সুলতানা খানম ও বায়তুল্লাহ শাহিন। অনুষ্ঠানে ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন জামালুর রহমান চৌধুরী জামাল, মাহবুবুর রহমান মুকুল, ছাইদুর খান ডিউক, মোঃ নাসির উদ্দিন, জাহাংগীর আলম জয়, মিজানুর রহমান, বাচ্চু মিয়া, আফসানা আমিন, আমিনুল ইসলাম, ফারুক খান, আরাফাত রাজু, কাজী এ মজিদ, ফিরোজ আহমেদ, আলমগীর হোসেন, মোঃ জহির, আবুল কালাম, সোনিয়া সুলতানা, সুলতান মিয়া, শাহ আলম, ইয়াসমিন গাফ্ফার, মোজাম্মেল হক, কামাল উদ্দিন দিপু, কাইউম হোসেন, আরিফুর রহমান, মো: হাসান আলী, সাইফুল ইসলাম, কামাল হোসেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি