Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলিস্তিনের উপর ইসরাইলী রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দায় আহলে সুন্নত ইউএসএ

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: June 4, 2021 | 11:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আহলে সুন্নত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে গত ২৫শে মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজা চত্ত্বরে ফিলিস্তিনের উপর ইসরাইলী আগ্রাসন ও হত্যার প্রতিবাদে র‌্যালী অনুষ্ঠিত হয়। বাদ আসর কোরআন তেলওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে প্রতিবাদ র‌্যালী শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ। বক্তব্যা রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা আনোয়ারুল হক কাদেরী, সহ সভাপতি মুহাম্মদ নাদের, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ। উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী নয়ন, গিয়াস আহমেদ, বদরুন নাহার মিতা, মীর মশিউর রহমান, ফারুখ হোসেন, মুহাম্মদ আলী বাবুল, শামসুল আলম মিয়া, নিজাম উদ্দিন, সৈয়দ আহসান মিল্লাত, মুহাম্মদ সোহেল রেজা, বাবুল ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি ইসরাইলের রাষ্ট্রযন্ত্র কোন উস্কানী ছাড়াই আল আকসার পবিত্র মসজিদে নিরিহ নামাজরত মুসল্লীদের উপর আক্রমন করে। ইসরাইল কখনই ফিলিস্তিনদেরকে মেনে নেয়নি। তারা ১৯৪৭ সালের জাতিসংঘের নির্ধারিত সীমানার বাইরে ফিলিস্তিনী ভূখন্ড দখল করে নেয় ১৯৪৮ সালের তথাকথিত ইমরাইলী স্বাধীনতা যুদ্ধে। ১৯৪৯ সালে আরবদের সাথে যুদ্ধ বিরতি করে গ্রীনলাইন প্রতিষ্ঠিত করে। পরে ইসরাইল এককভাবে ১৯৬৭ সালে আগ্রাসী যুদ্ধে স্বীয় যুদ্ধ বিরতি লাইন অতিক্রম করে পুরো ফিলিস্তিন দখল করে নেয়। উত্তর দক্ষিণ ও পূর্বের সকল ফিলিস্তিন ভূখন্ড দখল করে একক দখলদার রাষ্ট্র হিসেবে হত্যা, উচ্ছেদ ও দখল অব্যাহত রাখে। ইসরাইল জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এই অবৈধ দখল বজায় রাখতে চায়।
প্রতিবাদ র‌্যালী থেকে সকল প্রকার হত্যা, উচ্ছেদ ও দখলের নিন্দা জানিয়ে ইসরাইলকে শান্তিপূর্ণ দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানান। বক্তাগণ ইসরাইলকে ৪৭এর জাতিসংঘ নির্ধারিত সীমানা অথবা ৪৯ সালের যুদ্ধবিরতি তথা গ্রীনলাইন সীমনায় পূর্ব জেরুযালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেয়ার আহ্বান জানান। বক্তাগন মুসলিম ঐক্য বিনষ্টকারী ইহুদী দাস সৌদী রাজতন্ত্র, মিসর ও আমিরাত সরকারেরও নিন্দা জানান। বক্তাগণ বলেন আল কুদস মুক্ত হওয়া ও ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া আগ্রাসী ইসরাইলকে মেনে নেয়া ইসলাম ও মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সভায় দু’পক্ষের সকল প্রকার হত্যা ও সন্ত্রাসের নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV