গাদ্দাফির মৃত্যু বিশ্বে মুক্তির বার্তা এনে দিয়েছে :মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গাদ্দাফির করুণ মৃত্যু বিশ্বের একনায়কদের জন্য এক কঠোর বার্তা। দীর্ঘ সময় লাগলেও যে কোনো দেশের জনগণ যে একদিন না একদিন মুক্ত হবেই গাদ্দাফির মৃত্যুর মধ্য দিয়ে সেই বার্তাই প্রতিষ্ঠিত হল। মার্কিন এনবিসি টেলিভিশনের ‘টুনাইট শো’ অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, গাদ্দাফি ৪০ বছর ধরে ক্ষমতায় থেকে দেশে সন্ত্রাসের বীজ ছড়িয়েছেন এবং সন্ত্রাসকে সমর্থন দিয়েছেন। খবর এএফপির।
এনবিসিরি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট যুক্তিরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং গাদ্দাফিমুক্ত নতুন লিবিয়া প্রসঙ্গে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাদ্দাফিকে ক্ষমতা ছাড়ার এবং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। আমি মনে করি গাদ্দাফির এই মৃত্যু বিশ্বের একনায়কদের জন্য এক কঠোর বার্তা। লিবিয়ার জনগণের জন্য মু্ক্তির বার্তা। এইসব একনায়কদের মানবাধিকার ও জনগণের চিরন্তন আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
এনবিসি’র এ অনুষ্ঠানে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে ওবামা তার পররাষ্ট্রমন্ত্রী হিলারীর ভূয়সী প্রশংসা করেন। যদিও ২০০৮ সালের নির্বাচনে হিলারি তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি বলেন, আমি সত্যিকারভাবেই হিলারিকে নিয়ে গর্বিত। তিনি আমার দেখা যে কারো চেয়ে বেশি পরিশ্রম করছেন। ওবামা বলেন, হিলারি যে কোন কাজে লেগে থাকতে পারেন। আমি মনে করি তিনি একজন চমত্কার পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানের সঞ্চালকের সঙ্গে ওবামা মাঝে মাঝে কৌতুক করে কথা বলে উভয়ে অট্টহাসিতে ফেটে পড়েন।ইত্তেফাক
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030