Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কের বাংলাদেশী রিপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ’র সমাবেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: June 9, 2021 | 10:36 AM

https://www.facebook.com/USANewsNY/videos/388292155847153

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশী উবার চালক আসাদ উজ জামান রিপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গত ৭ জুন সোমবার বিকেলে নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে বর্ণবৈষম্য হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান হয়। বর্ণবৈষম্য হামলা বিরোধী লেখা সম্বলিত প্ল্যা কার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্লোগান দেয় প্রতিবাদকারীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হামিদ হিরোর পরিচালনায় এ সমাবেশে ভিকটিম আসাদ উজ জামান রিপন তার ওপর বর্বরেচিত হামলার লোমহর্ষক বর্ণনা দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীতে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রশীদ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক

মোজাফফর হোসেন, আয়োজক সংগঠনের সহ সভাপতি শামীম আহমেদ ও জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী মিঠু, সহ প্রচার সম্পাদক ওবাইদুর রহমান, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট নাছির উদ্দীন, নুরুল ইসলাম, মোল্লা প্রমুখ। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

বক্তারা আসাদ উজ জামান রিপনের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, ব্রঙ্কসে কমিউনিটির সাধারণ লোকজন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনা বন্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন এলাকায় বিশেষ টহল বাড়াতে হবে। কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেয়া হয় সমাবশে থেকে।
সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হামিদ হিরো অনুষ্ঠান যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, বাংলাদেশী উবার চালক নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র সহ সাধারণ সম্পাদক মো. আসাদ উজ জামান রিপন গত ২৩ শে মে রাতে ব্রঙ্কসের ২০৭ স্ট্রিট এবং ডিকেটর এলাকায় সন্ত্রাসীদের হাতে অতর্কিত হামলার শিকার হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV