Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসীর’র উৎসবমুখর বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: June 9, 2021 | 2:08 PM

https://www.facebook.com/USANewsNY/videos/152350966922189

ইউএসএনিউজঅনলাইন.কম : নিজ কমিউনিটি সহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ের
মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসীর’র বনভোজন। গত ৫ জুন শনিবার নিউইয়র্কের অর্চার্ড স্টেট পার্কে আনন্দঘন পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
চমৎকার আবহাওয়ায় পার্কের খোলা মাঠে নানান আনন্দে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বরুড়া উপজেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। এসময় মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং বদরুল হক আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক ডা. আতাউল চৌধুলী তুষার সহ অতিথিবৃন্দ।
বনভোজনে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতাজ উদ্দিন এবং বদরুল হক আজাদ। তারা বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইনশাল্লাহ শিগগিরই যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসীদের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা। এ বিষয়ে যোগাযোগের ফোন ৯১৭-৩৯২-৯৯১৮।
অতিথিরা সুন্দর নির্মল আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV