Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বারী হোম কেয়ারের মিলন মেলা ও পুরস্কার বিতরণী

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: June 9, 2021 | 5:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বারী হোম কেয়ারের আয়োজনে পারিবারিক মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাছিনা বারী জানান, করোনা মহামারীতে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা এবং নানা বিধি নিষেধের কারণে একপ্রকার বন্দি জীবন-যাপন করতে হয়েছে প্রায় সকল বয়সের মানুষকে এতে করে বারী হোম কেয়ার পরিবারের সকল সদস্য অনেকদিন ধরে একত্র  হতে পারছিল না। এই বন্দি জীবনের যাপন থেকে মুক্ত হতেই এবং সকলকে একত্র করার উদ্দেশ্যে গেল ৬ জুন রবিবার লং আইল্যান্ডে এক পারিবারিক মিলন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল। তিনি জানান, বারী হোম কেয়ার কোনো প্রতিষ্ঠান নয় মাত্র, এটি তার নিজের পরিবার। এখানে যেসকল কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, তারা সকলেই এই পরিবারের সদস্য। তার আমার আপনজন।
আসিফ বারী টুটুল সকলকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবসময় সকলে  যেভাবে পরিবারের সদস্যর মতো সঙ্গে থেকেছেন, আগামীতেও এভাবে থাকবেন। এরপর তিনি কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্যে কর্মকর্তা-কর্মচারীদের হাতে সন্মাননা পুরস্কার প্রদান করেন।

বারী হোম কেয়ার সেবামূলক প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে নিউইয়র্কে ডিপার্টমেন্ট অফ হেলথ এর কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল এসিস্টেন্ট প্রোগ্রাম তথা (সিডিপেপ) এর আওতায় ফ্যামিলি মেম্বার,প্রতিবেশী, কিংবা প্রিয়জনের সেবা করার মাধ্যমে আয় করার দারুন সুযোগ করে দিচ্ছে| এর জন্য কোনো ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন নেই| এছাড়াও প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড (এইচএইচএ) ও পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সকল কমুনিটির মাঝে,  বিশেষ করে  দক্ষিণ এশীয় (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি) এবং দক্ষিণ আমেরিকান সকল সম্প্রদায়ের মধ্যে হোম কেয়ার সেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটির নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, লং আইল্যান্ড ও বাফেলো সহ মোট ছয়টি শাখা রয়েছে।

মিলন মেলা ও পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানে ছিল বার-বি-কিউ, মধ্যাহ্ন ভোজ ও বিকেলের চা চক্রের আয়োজন। অনুষ্ঠান প্রাঙ্গন বারী হোম কেয়ারের সকল সদস্য ও তাদের পরিবারে উপস্থিতিতে আড্ডা, গান ও নানা খেলাধুলায় মুখরিত হয়ে উঠে|  তারা উক্ত অনুষ্ঠানে বারী হোম কেয়ারে নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান।
এখানে  উপস্থিত হয়েছিলেন, মুহিব বারী,সাবাহ বারী , আদিব বারী, শাহ্‌ জে. চৌধুরী, হোসনেয়ারা চৌধুরী, ফৌজিয়া চৌধুরী, সাদিয়া চৌধুরী, সালমান চৌধুরী। জোহরা খাতুন, হাসনাত জাহান, সুফি জাকির হোসেন, রুনা লায়লা, সুফি আলতেফ আমিন হোসেন, রাহনুমা তাহসিন নেহার, রাকিব হোসেন, কাজি সাইদুর করিম, রত্না মান্নান, কাজি সাদমান করিম, কাজি শাকিবা করিম, ইশতিয়াক ফিরোজ, মো. জিয়াউর রহমান, মো. আবু তাওয়াব, আয়েশা তুল রুবা, ইজান তাওয়াব, ইথান তাওয়াব, আরশাদ জামান টিটু, নিশিতা জামান, মানহা জামান এমএসটি সাবিনা ইয়াসমিন, খোন্দকার মিজানুর রহমান, খোন্দকার রোদবা ইয়াসমিন, খন্দকার রুবাবা মারজিয়া, খোন্দকার রোথি সহ আরো অনেকে|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ