নখ দেখে রোগ চেনা
শরীরে কোনো রোগ হলে তার উপসর্গ অনেক সময় নখে প্রকাশ পায়। ব্যাপারটি একটু অবাক শুনতে। শরীরের ভেতরের রোগের প্রতিফলন বা উপসর্গ নখে দেখা যায় বল চিকিত্সকদের রোগ নির্ণয় করতেও বেশ সুবিধা হয়।
++রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে নখ ফ্যাকাশে হয়ে যায়। নখ চামচের মতো আকৃতি হয়ে নিচু হয়ে যেতে পারে। এমনকি ক্ষয় হয়ে ভেঙ্গে যায়।
++শরীরে বিলিরুবিনের মাত্রা বেশি হলে বা জন্ডিস হলে নখ হলুদ হয়ে যেতে পারে।
++কোনো কারণে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নখ নীল হতে পারে। একে সায়ানোসিস বলা হয়ে থাকে।
++নখের উপরিভাগ অনেক সময় গোলাকার আকার ধারণ করে। একে আমরা ক্লাবিং বলি। ফুসফুস,হার্ট,লিভার ও অন্ত্রের কিছু বিশেষ অসুখে ক্লাবিং হয়ে থাকে।
++নখের নিচে অনেক সময় সরু এক চিলতে রক্তপাত দেখা যেতে পারে। হার্টের একটি রোগের উপসর্গ এই স্প্লিন্টার হেমোরেজ।
++কিডনির কিছু রোগের উপসর্গ হিসেবেও নখ ভেঙ্গে যেতে পারে। নখের প্রতি যত্নবান হন। নখের কোনো পরিবর্তন লক্ষ করলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হবেন।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes