নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের বিশাল নির্বাচনী সমাবেশ : সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1035965853875934
https://www.facebook.com/USANewsNY/videos/841793093356916
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে বিরাট নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গত ৯ জুন বুধবার বিকেলে সম্মিলিত ব্রঙ্কসবাসীর উদ্যোগে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। নিজেদের অবস্থান মজবুত করতে আগামী ২২ জুনের নির্বাচনে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান হয় সমাবেশ থেকে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন এটর্নী এইচ ব্রুশ ফিসার, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলী, এমটিএ’র লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসাইন, বৃহত্তর রাজশাহী সমিতির

সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সিপিএ জাকির চৌধুরী, বাপার কমিউনিটি লিয়াজোঁ নিউইয়র্ক সিটি পুলিশ ডিটেকটিভ মাসুদ রহমান, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, রংধনু ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সোসাইটির সভাপতি মুনতাসিম বিল্লাহ তুষার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হারুন আলী, সোহান আহমেদ টুটুল, রেজা আব্দুল্লাহ স্বপন, নুরুল ইসলাম, জালাল চৌধুরী, মুকিত চৌধুরী, রতন চক্রবর্তী, আহমেদ চৌধুরী, সেলিম রেজা, ফাহমিদা চৌধুরী, আল মামুন সরকার, আরিফ রেজা প্রমুখ।

বক্তারা আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, মোহাম্মদ এন মজুমদার একজন পরীক্ষিত সমাজ সেবক। কমিউনিটির কোন সমস্যায় সবার আগে এগিয়ে যান তিনি। কমিউনিটির দাবি-দাওয়া বাস্তবায়নে তার বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।

মোহাম্মদ এন মজুমদার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান আরো শক্তিশালী করতে ২২ জুনের নির্বাচনে সবাই ভোট দিন। এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করে। এই নির্বাচনে ৫জন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। যাকে যোগ্য মনে করেন তাকেই ১ নম্বর তালিকায় রাখুন। আমাকে যোগ্য মনে করলে ১ নম্বর তালিকায় রাখুন। আমি বিজয়ী হলে সিটি প্রদত্ত সকল সুযোগ সুবিধা আদায় সহ কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








