Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নারায়ণগঞ্জকে বাঁচাতে আইভীকে ভোট দিন: সারাহ বেগম কবরী

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: October 27, 2011 | 3:01 PM

 

নারায়ণগঞ্জকে বদনাম থেকে রক্ষা করতে সেলিনা হায়াত্ আইভীকে নারায়ণগঞ্জবাসীর ভোট দেওয়া উচিত। নারায়ণগঞ্জের সাংসদ সারাহ বেগম কবরী মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর পক্ষে ভোট চাইতে নেমে আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে এসব কথা বলেন।
কবরী সিদ্ধিরগঞ্জের মিজিমিজি, উত্তরপাড়া, তালতলাসহ বিভিন্ন এলাকায় আইভীর পক্ষে প্রচারণা চালান। আইভীর পক্ষে প্রচারণার কারণ সম্পর্কে জানতে চাইলে কবরী প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের বদনাম আছে। মানুষ একসময় নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে চিনত। আমি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট চেয়ে জয়ী হয়েছি। আজকে আইভীও সন্ত্রাসের বিরুদ্ধে। তাই ভোটারদের উচিত আইভীর পাশে যাওয়া।’
দলীয় সমর্থন শামীম ওসমান পেলেও আইভীর পক্ষে কেন যাচ্ছেন জানতে চাইলে কবরী বলেন, একজন লোকের চেয়ে দল অনেক বড়, দেশ আরও বড়। কাজেই কোনো একজন লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করা ঠিক না। তিনি বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। সে কারণেই আমি আইভীর পক্ষে ভোট চাইতে নেমেছি।’প্রথম আলো

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ