Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ নির্বাচন : সাবুল উদ্দিনের বারবারকিউ পার্টিতে কমিউনিটির সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: June 10, 2021 | 9:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডিষ্ট্রিক্ট-২৪ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ সাবুল উদ্দীনের বারবারকিউ পার্টিতে কমিউনিটির ব্যাপক সমর্থন পরিলক্ষিত হয়েছে। এই পার্টিতে যোগদানকারী কমিউনিটি নেতৃবৃন্দ তার প্রতি সমর্থন এবং ২২ জুনের নির্বাচনে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহাবান জানান। খবর ইউএনএ’র।
জ্যামাইকার ১৬৮ স্ট্রীটস্থ মোহাম্মদ উদ্দীনের নির্বাচনী অফিসে রোববার দিনব্যাপী বারবারকিউ পার্টি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও মূলধারার রাজনীতিকরাও অংশ নেন। কেউ কেউ সপরিবারে উপস্থিত হন। সাবুল উদ্দিন ছাড়াও তার ক্যাম্পেইন ম্যানেজার (অর্থ) জুলকার হায়দার আগতদের স্বাগত জানান এবং আগত অতিথিদের মাঝে টি শার্ট ও মাস্ক বিতরণ করেন। মূলত: দুপুর থেকে সন্ধ্যঅ পর্যন্ত চলে এই বারবারকিউ পার্টি।

অনুষ্ঠানে সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ সহ সাংবাদিক মনোয়ারুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ, বেলাল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জালালাবাদ এসোিিসয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল-আমীন রাসেল, কমিউনিটি বোর্ড মেম্বার অনাফ আলম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুর রাজ্জাক শিকদার, শফিকুল ইসলাম, সাইফুল্লাহ ভূঁইয়া প্রমুখ অংশ নেন।
অনুষ্ঠানে সাবুল উদ্দিন আগত অতিথিদেরে সাথে শুভেচ্ছা বিনিময়কালে তার জন্য দোয়া, নির্বাচনে সমর্থন ও ভোট প্রার্থনা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV