Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার মাসুদের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: June 13, 2021 | 3:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গাড়ি দুর্ঘটনায় বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার মোহম্মদ হোসেন মাসুদের (৪৭) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। কুইন্সের মেসপ্যাথে ১৩ জুন রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ২২ বছর বয়সী ড্রাইভার এরিক সিমবরাজো মাসুদের গাড়িকে সজোড়ে আঘাত করলে মারাত্মক আহত হন মাসুদ। দুর্ঘটনায় তার গাড়িতে থাকা ২০ বছর বয়সী যাত্রীও আহত হন। এসময় পুলিশ এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ ওঢাইকফ হেইট মেডিকেল সেন্টারে পাঠালেও বাঁচানো যায়নি মাসুদকে। তবে মাসুদের গাড়ির যাত্রীর অবস্থা আশঙ্কামুক্ত।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বরোপার্ক এলাকায় স্ত্রী এবং তিন শিশু সন্তান নিয়ে বসবাস করতেন মাসুদ। দেশের বাড়ি সন্দ্বীপে। ১২ বছর আগে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন মাসুদ। তার বোন রিফাত রহমান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই মাসুদ স্ত্রীকে টেক্সট মেসেজে জানিয়েছিল যে সে বাসায় ফিরছে।

মাসুদের ট্যাক্সিতে সজোরে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনার জন্য দায়ী এরিক সিমবরাজোক পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এরিকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত-বল্গাহীন ড্রাইভিং এবং লাইসেন্স না থাকা সত্ত্বেও গাড়ি চালানোর গুরুতর অভিযোগের সাথে মাসুদকে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV