নিউইয়র্কে সাউথ রিচমন্ড হিল মসজিদে মুসল্লীদের সঙ্গে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখের শুভেচ্ছা বিনিময় : ১ নম্বর পছন্দের প্রার্থী তালিকায় তাকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/984604922308513
https://www.facebook.com/USANewsNY/videos/389518329157987
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এর কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ তাকে ১ নম্বর পছন্দের প্রার্থী তালিকায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

গত ১১ জুন শুক্রবার বাদ জুম্মা সাউথ রিচমন্ড হিল মসজিদ আল জামায় শুভেচ্ছা বিনিময়কালে তিনি আগামী ২২ জুন অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ বলেন, ২০১৭ সালের সিটি কাউন্সিল ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এ সিটে তিন প্রার্থীর মধ্যে তিনি দ্বিতীয় হয়েছিলেন। এবার সকল বাঙালী ভোটার তাকে ভোট প্রদান করলে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকল বাংলাদেশি-

আমেরিকানকে ভোটকেন্দ্রে যেতে বিনীত অনুরোধ জানান। ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো শক্তিশালী করতে তাকে নির্বাচিত করার বিনীত আহ্বান জানান কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ। সাউথ রিচমন্ড হিল মসজিদ আল জামার সভাপতি সহিদ গিবরাইল সহ বিপুল সংখ্যক মুসল্লী এসময় উপস্থিত ছিলেন।

কাউন্সিলম্যান প্রার্থী হেলাল শেখ তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে আমি অভিবাসীদের ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে কাজ করার সুযোগ চাই। পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো। হেলাল শেখ বলেন, এবারের নির্বাচনে সকল বাংলাদেশী কেন্দ্রে গেলেই বিজয়ী হওয়া সম্ভব। আমি বিজয়ী হওয়া মানে বাংলাদেশী কমিউনিটি বিজয়ী হওয়া। বাংলাদেশ বিজয়ী হওয়া।

উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের