গাদ্দাফির ওই মোহ ছিল ‘আতঙ্কজনক’ ….আমার কাছে বেশ মজাই লাগছিল যখন উনি (গাদ্দাফি) বললেন আপনার জন্য একটা ভিডিও রেখেছি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইসের প্রতি মোহাবিষ্ট ছিলেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি—এ কথা আর গোপন কিছু নয়। রাইস নিজেও লুকাননি বিষয়টি। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের সঙ্গে সাক্ষাত্কারে রাইস জানিয়েছেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর প্রতি গাদ্দাফির এই মোহকে ‘আতঙ্কজনক’ বলে বর্ণনা করেছেন রাইস।
২০০৮ সালে ত্রিপোলিতে গাদ্দাফির সঙ্গে সাক্ষাত্ হয় রাইসের। এটাই ছিল তাঁর প্রথম লিবিয়া সফর। এ সময় গাদ্দাফি বারবার তাঁর সহকারীদের বলছিলেন, ‘আমার আফ্রিকান রাজকুমারী এখনো আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন?’ গাদ্দাফি তাঁকে নিয়ে গানও লিখিয়েছিলেন। রাইসের মতে, ওই গান অদ্ভুত হলেও একেবারে কর্কশ ছিল না। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা তাঁর সর্বশেষ বই ‘নো হায়ার অনার’-এ লিখেছেন।
গাদ্দাফির সঙ্গে সাক্ষাত্ প্রসঙ্গে রাইস এবিসি টিভিকে বলেন, ‘ওই সময় আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে আমাকে আর এখানে কতক্ষণ বসতে হবে। কত তাড়াতাড়ি আমি এখান থেকে উঠতে পারব। আমার কাছে বেশ মজাই লাগছিল যখন উনি (গাদ্দাফি) বললেন আপনার জন্য একটা ভিডিও রেখেছি। তখন আমি ভাবলাম, না জানি এর মধ্যে কী আছে। পরে দেখি এতে আমার ও ভ্লাদিমির পুতিনের, আমার সঙ্গে হু জিন তাওয়ের ছবি।’ রাইস আরও বলেন, ‘উনি বললেন লিবিয়ার সর্বশ্রেষ্ঠ গীতিকার দিয়ে আপনার জন্য আমি এই গান লিখিয়েছি। এই গানে আমাকে হোয়াইট হাউসে কালো ফুল বলে বর্ণনা করা হয়েছে।’
গাদ্দাফির এই ‘পাগল-পারা প্রেমের’ কথা শুধু রাইসের বিবরণে উল্লেখ আছে এমন নয়। সম্প্রতি বিদ্রোহীরা গাদ্দাফির বাড়িতে হামলা চালিয়ে একটা ছবির অ্যালবাম উদ্ধার করে। ওই অ্যালবামে সব ছবিই ছিল রাইসের। সূত্র: হাফিংটন পোস্ট।প্রথম আলো

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030