যুক্তরাষ্ট্রে বসবাসরত ছাত্রলীগের সাবেক নের্তৃবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত ছাত্রলীগের সাবেক নের্তৃবৃন্দের আয়োজনে ১১ জুন শুক্রবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করা হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ পার্টি হলে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা জেড এ জয়ের উপস্থিতিতে সাবেক ছাত্রনেতা সৈয়দ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এসময় উপস্হিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আমিন বাবু, সাবেক ছাত্রনেতা ভিপি সাখাওয়াত বিশ্বাস, সাবেক ছাত্রনেতা এবাদুল হক, সাবেক ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন রাকিব, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক হায়দার, সাবেক ছাত্রনেতা খন্দকার জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, সাবেক ছাত্রনেতা হেলাল মিয়া, ছাত্রনেতা ফাহিম আহমেদ , সাবেক ছাত্রনেতা জাহিদ মিয়া, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বিপ্লব, সাবেক ছাত্রনেতা শামীম আলামিন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাসান, সাবেক ছাত্রনেতা পলাশ,
এসময় বক্তারা বলেন, আজকের এই দিনটি শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয় গণতন্ত্রের মুক্তি দিবস। কারন তিনি (প্রধানমন্ত্রী) সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।
আলোচনা শেষে এ সময় তারা দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের