নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বনভোজন ১১ই জুলাই, বনভোজন পরিচালনা কমিটি গঠন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটস্ খাবার বাড়ী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ৭ই জুন সোমবার সন্ধ্যায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আলী আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিষ্ট কাজী তোফায়েল ইসলাম, প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভুইয়া রুমি, অন্যতম উপদেষ্টা মো: আবুল হোসেন, মো: মোফাজ্জল হোসেন, সালাউদ্দিন চৌধুরী, শওকত পাটোয়ারী, মো: আব্দুল মতিন, মো: কবির হোসেন, তাছলিমা পাটোয়ারী, মো: হাবিব উল্লাহ, আ: আলীম মিয়া, মো: কাইয়ুম মিয়াজী, মো: নজরুল ইসলাম, মো: শাহীন আলম, হাসিনা আক্তার, ঝর্না আক্তার ও মো: ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে মো: আবুল হোসেনকে আহবায়ক, সালাউদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী ও তাছলিমা পাটোয়ারীকে সদস্য সচিব করে বনভোজন’২০২১ পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য’র মধ্যে মো: কবির হোসেনকে যুগ্ম আহবায়ক, মো: আব্দুল মতিনকে সমন্বয়কারী ও হাসিনা আক্তারকে যুগ্ম সদস্য সচিব এর দায়িত্ব দেয়া হয়। উল্লেখ্য, আগামী ১১ই জুলাই রবিবার Long Island Heckscher state park, Tylor Pavilion এ কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর