নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে হৃদয়ে বাংলাদেশ’র সমাবেশ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/186046033444287
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ব্রঙ্কসে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গত ১৫ জুন সোমবার বিকেলে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বাংলাদেশীদের অধিকার প্রতিষ্ঠায় কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। এসময় কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন

আহমেদ সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান, সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সরকার উদ্দিন, সোহান আহমেদ টুটুল, নুরুল ইসলাম, জালাল চৌধুরী, সেলিম রেজা, ফাহমিদা চৌধুরী প্রমুখ। কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষিত সমাজ সেবক মোহাম্মদ এন মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান । কমিউনিটির যেকোন সমস্যা সমাদান, দাবি-দাওয়া বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। নির্বাচনে সকল বাংলাদেশী কেন্দ্রে গেলেই তার বিজয়ী হওয়া সম্ভব।

মোহাম্মদ এন মজুমদার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করতে এ নির্বাচনে তাকে ১ নম্বর পছন্দের তালিকায় ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি বিজয়ী হলে সিটি প্রদত্ত সকল সুযোগ সুবিধা আদায় সহ কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

উল্লেখ্য, ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আর্লি ভোটিং শুরু হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes