নিউইয়র্কে প্রবাসীদের ব্যতিক্রমী উদ্যোগ: সিটির রাস্তা পরিস্কার করার অভিযানে ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির রাস্তা পরিস্কার করার অভিযানে নেমেছে অনলাইনভিত্তিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প’ (এবিসিএইচ) গ্রুপ। গত ১২ জুন সকালে কুইন্সের জ্যাকসন হাইটসে এই কর্সসূচির উদ্বোধন করা হয়। কমিউনিটি আমাদের সবার- আমরা রাখবো পরিষ্কার’- এই শ্লোগানে জ্যাকসন হাইটস এবং তার আশপাশে রাস্তার দু’পাশের আবর্জনা, টুকরো কাগজ, প্লাস্টিক, ক্যান ইত্যাদি পরিস্কার করার কাজে অংশ নেয় সংগঠনের সদস্যরা। এলাকাবাসী, কমিউনিটি নেতা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষও যোগ দেন তাদের সাথে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তরিকুল ইসলাম মিঠু, নিয়াজ মোহাম্মদ ভিকু, শাহনেওয়াজ কোরেশি, সোনিয়া আখতার, ফয়সল ভূইয়া, খন্দকার রবি, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম রাকিব, ইকবাল হোসেন, আবুল কাশেম, নুরুজ্জামান বাবু, প্রমুখ।
গ্রুপের এ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু, জাহিদ করিম ও হাসান ভূঁইয়া জানান, জনসচেতনতা তৈরি ও সামাজিক কাজে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে। শহরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা সাধারণ ঘটনা হয়ে গেছে। মানুষের মাঝে নিজ নিজ কমিউনিটির প্রতি দায়িত্ববোধ কমে গেছে। এই কারণে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু নিউইয়র্ক সিটির পরিচ্ছন্ন কর্মীদের উপর ভরসা করে বসে না থেকে তারা নিজেদের কাজ নিজেরাই করার জন্য মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন।
তারা আরও জানান, এবিসিএইচ গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক সিটির সকল বরোতে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নকরণ অভিযান চালানো হবে।
উল্লেখ্য, ফেসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে গড়ে ওঠা এবিসিএইচ সংগঠনটি নানাবিধ ব্যতিক্রমধর্মী কাজ করে ইতিমধ্যেই সারা আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ২০ হাজার বাংলাদেশি এই গ্রুপের সদস্য। প্রতিদিন শতশত মানুষ যুক্ত হচ্ছেন এই সংগঠনে। হাজার হাজার মানুষ এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সহযোগিতা পাচ্ছেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women